ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে মুখোমুখি সেরেনা-ভেনাস

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১১:২৬আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১১:৩৭

সেরেনা ও ভেনাস প্রায় দুই বছর পর আবার গ্র্যান্ড স্লামে মুখোমুখি উইলিয়ামস বোনের। ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে সেরেনা ও ভেনাসের। গত ২০ বছরের মধ্যে কোনও গ্র্যান্ড স্লামে এত তাড়াতাড়ি কখনও একে অপরকে লড়তে হয়নি তাদের।

গতকাল বুধবার ১৩ এইচে র‌্যাংকিংয়ের ১০১ নম্বরে থাকা জার্মানির ক্যারিনা উইথফটকে ৬-২, ৬-২ গেমে বিদায় করেন সেরেনা।

তার কয়েক ঘণ্টা আগে লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে সরাসরি সেটে জেতেন ভেনাস। দ্বিতীয় রাউন্ডে ৪০তম র‌্যাংকিংধারী ইতালিয়ান ক্যামিলা জর্জিকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে তিনি আশায় ছিলেন ছোট বোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে, ‘আমি আশা করছি আমাদের দেখা হবে।’ সেরেনা তাকে আশাহত করেননি।

সহজে তৃতীয় রাউন্ডে উঠেছেন নাদাল শুক্রবার ফ্ল্যাশিং মিডোসে মুখোমুখি হচ্ছে উইলিয়ামস বোনেরা। ট্যুর পর্যায়ে এটি তাদের ৩০তম লড়াই। সব মিলিয়ে ১৭-১২ তে এগিয়ে সেরেনা, আর গ্র্যান্ড স্লামে ১০-৫ এ। সবশেষ ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে ভেনাস বিদায় হয়েছিলেন ছোট বোনের কাছে হেরে। নিজ দেশের এই টুর্নামেন্টে সবশেষ দুই বোনের দেখা হয়েছিল ২০১৫ সালে। ওইবার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জেতেন সেরেনা।

ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্লোন স্টিফেন্স দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন আনহেলিনা কালিনিনাকে। ৪-৬, ৭-৫, ৬-২ গেমে জিতে তৃতীয় রাউন্ডে ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন এই আমেরিকান।

গত বছরের উইম্বলডন জয়ী গারবিন মুগুরুসা ছিটকে গেছেন দ্বিতীয় রাউন্ডেই। চেক প্রতিদ্বন্দ্বী ক্যারোলিনা মুচোভার বিপক্ষে প্রথম সেট জিতলেও ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হেরে যান এই স্প্যানিশ তারকা।

বিদায় নিয়েছেন মারে এদিকে ছেলেদের এককে অঘটনের শিকার হয়েছেন তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী অ্যান্ডি মারে। ১৪ মাস পর প্রথম গ্র্যান্ড স্লামে তাকে বিদায় নিতে হলো দ্বিতীয় রাউন্ডে। ৭-৫, ২-৬, ৬-৪, ৬-৪ গেমে তিনি হেরেছেন ফের্নান্দো ভের্দাস্কোর কাছে।

বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল পেয়েছেন তৃতীয় রাউন্ডের টিকিট। কানাডিয়ান ভাসেক পসপিসিলকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন তিনি। শেষ ৩২ এ নাদালের প্রতিপক্ষ রাশিয়ার কারেন খাচানোভ। স্প্যানিশ তারকার সঙ্গে পরের পর্বে উঠেছেন জন ইসনার, হুয়ান মার্তিন দেল পোত্রো ও কেভিন অ্যান্ডারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী