ছোট বোনের সামনে পাত্তাই পেলেন না বড় বোন

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১১

সেরেনা ও ভেনাস উইলিয়ামস ৭২ মিনিটেই খেলা শেষ! আক্ষরিক অর্থেই বড় বোনকে দাঁড়াতে দেননি ছোট বোন। ইউএস ওপেনের ‘অল উইলিয়ামস’ ম্যাচে ভেনাসকে ৬-১, ৬-২ গেমে উড়িয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সেরেনা।

টেনিস ক্যারিয়ারে ৩০তমবার মুখোমুখি হয়েছিলেন দুই উইলিয়ামস বোন। সাম্প্রতিক সময়ে ছোট বোন সেরেনার সামনে ভেনাসের করা আত্মসমর্পণের দৃশ্যই আরেকবার দেখা গেল আর্থার অ্যাশ স্টেডিয়ামে। সহজ জয়ে ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা নিশ্চিত করেছে চতুর্থ রাউন্ড।

ম্যাচটি সেরেনার জন্য ছিল চরম আবেগের। গত বছরের সেপ্টেম্বরে সন্তান জন্ম দেওয়ার পর কোর্টে ফিরে এই ম্যাচ দিয়েই নিজের সেরাটা খেলেছেন বলে দাবি আমেরিকান তারকার। বড় বোনের বিপক্ষে জয়ের পর বলেছেন, ‘কোনও সন্দেহ নেই ফিরে আসার পর এটাই আমার সেরা ম্যাচ।’

সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস ২০০১ সালের ইউএস ওপেন জিতেছিলেন সেরেনাকে হারিয়ে। এরপর অবশ্য বড় কোনও প্রতিযোগিতার আট ফাইনালের মধ্যে সাতটিতেই হেরেছেন ছোট বোনের কাছে। তাই মুখোমুখি লড়াইয়ে শুধু এগিয়েই যাচ্ছেন সেরেনা। ২৩টি গ্র্যান্ড স্লামের মালিকের বড় বোন ভেনাসের বিপক্ষে জয়ের ব্যবধান ১৮-১২।

রাফায়েল নাদাল ছেলেদের এককের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল। প্রথম সেট হারলেও ঘুরে দাঁড়িয়ে রাশিয়ার কারেন কাচানোভের বিপক্ষে সহজ জয় নিয়ে ছেড়েছেন কোর্ট। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ও ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জিতেছেন ৫-৭, ৭-৫, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৩) গেমে। এএফপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম