জিতেছেন ফেদেরার, চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৯, ১৪:০৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:০৮

মারিয়া শারাপোভা। ছবি: রয়টার্স সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন রজার ফেদেরার। তবে শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সবচেয়ে বড় খবর মেয়েদের এককে। বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে দিয়েছেন মারিয়া শারাপোভা।

তৃতীয় রাউন্ডে লড়াই করেও ম্যাচ বাঁচাতে পারেননি ওজনিয়াকি। বিপরীতে দুর্দান্ত জয়ে নতুন করে ভক্তদের মনে স্বপ্ন দেখাচ্ছেন শারাপোভা। রাশিয়ান তারকা ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরে নামা ওজনিয়াকিকে।

প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছিলেন এই ডেনিশ তারকা গত বছর। সিমোনা হালেপকে হারিয়ে আনন্দে মেতেছিলেন তিনি। ওজনিয়াকি এবার নেমেছিলেন শিরোপা ধরে রাখার মিশনে, যেটা তৃতীয় রাউন্ডেই শেষ হলে গেল। যার কাছে হেরেছেন, সেই শারাপোভা ডোপ কেলেঙ্কারিতে নির্বাসিত হওয়ার পর নিজেকে ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

রড লেভার অ্যারেনায় রাশিয়ান তারকা প্রথম সেট ৬-৪ গেমে জিতলেও দ্বিতীয় সেট হেরে যান ৪-৬ গেমে। তবে ফল নির্ধারণী তৃতীয় সেটে ৬-৩ গেমের সহজে জয়ে নিশ্চিত করেন শেষ ষোলো।

ছেলেদের এককে সহজ জয় পেয়েছেন ফেদেরার। শিরোপা ধরে রাখার পথে দুর্দান্ত ছন্দে আছেন এই সুইস তারকা। টানা তৃতীয় ট্রফি জেতার পথে তৃতীয় রাউন্ডে তিনি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে। ৯০ মিনিটের কম সময় নিয়ে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক ম্যাচ জিতেছেন ৬-২, ৭-৫, ৬-২ গেমে। রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম