অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জোকোভিচ-সেরেনা

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৯, ২৩:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ২৩:৩২

নোভাক জোকোভিচের জয় উদযাপন মেলবোর্নে চলছে নোভাক জোকোভিচের দাপট। অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম শিরোপা জেতার পথে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন এই সার্বিয়ান তারকা। মেয়েদের এককে ছুটছে সেরেনা উইলিয়ামসের জয়রথ। আমেরিকান তারকাও নিশ্চিত করেছেন শেষ আট।

সোমবার ছেলেদের এককের শেষ ষোলোর লড়াইয়ে জোকোভিচ রাশিয়ার দানিলি মেদভেদেভকে হারিয়েছেন ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-২, ৬-৩ গেমে। আর মেয়েদের এককের শেষ ষোলোতে সেরেনা উইলিয়ামস ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন নাম্বার ওয়ান সিমোনা হালেপকে।

শেষ ষোলোতে লড়াই করে জিততে হয়েছে জোকোভিচকে। প্রথম সেট প্রতিদ্বন্দ্বিতা করে জেতার পর দ্বিতীয় সেরে হেরেই যান তিনি মেদভেদেভেদের কাছে। তবে পরের দুই সেটে আর সুযোগ দেননি ছেলেদের এককের নাম্বার ওয়ান। ৬-২, ৬-২ গেমে উড়িয়ে জোকোভিচ নিশ্চিত করেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল। শেষ আটে তার জন্য অপেক্ষা করছেন জাপানের কেই নিশিকোরি।

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার পরীক্ষার সামনে পড়তে হয়েছিল সেরেনাকে। শীর্ষ বাছাই হালেপের বিপক্ষে প্রথম সেট জিতলেও দ্বিতীয় সেরে হার মানেন আমেরিকান তারকা। তাতে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম সেট হারের তিক্ত স্বাদ পেতে হয় তাকে। যদিও তৃতীয় সেটের ৬-৪ গেমের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে সমস্যা হয়নি সাবেক নাম্বার ওয়ানের। দ্য গার্ডিয়ান

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান