রিয়াল মাদ্রিদের মাঠে ফেদেরার-নাদালের লড়াই?

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪

রাফায়েল নাদাল ও রজার ফেদেরার তাদের দ্বৈরথ দর্শক মনে উত্তেজনার ঢেউ তোলে। তাদের মুখোমুখি লড়াই থাকে সব ক্রীড়াপ্রেমীর আকাঙ্ক্ষার সর্বোচ্চ পর্যায়ে। আসলে উত্তেজনা বোঝাতে রজার ফেদেরার-রাফায়েল নাদালের ম্যাচ বলাটাই যথেষ্ট। সর্বকালের সেরা দুই টেনিস তারকার লড়াই যদি হয় ফুটবল মাঠে, তাহলে? এমনই পরিকল্পনা সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

মাদ্রিদের ফুটবল ক্লাবটির ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। এখানেই ফেদেরার-নাদালের ম্যাচ আয়োজন করার ইচ্ছা রিয়াল সভাপতির। ‍এখনও আলোচনা পর্যায়ে থাকলেও পেরেজ নাকি খুব করে চাইছেন সময়ের সেরা দুই তারকার টেনিস ম্যাচ আয়োজন করতে।

দিনকয়েক আগে ইউএস ওপেনের শিরোপা জিতেছেন নাদাল। তাতে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্প্যানিশ তারকা। সুইস কিংবদন্তির ২০ গ্র্যান্ড স্লাম থেকে মাত্র একটি পিছিয়ে আছেন নাদাল। বার্নাব্যুতে তাদের ম্যাচ আয়োজন করে টেনিস ম্যাচের দর্শক সংখ্যায় নতুন ‍রেকর্ড গড়ার পরিকল্পনা রিয়ালের।

স্পেনের এই বিখ্যাত স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৮১ হাজার ৪৪। এখন পর্যন্ত টেনিসে সবচেয়ে বেশি দর্শক হওয়ায় ঘটনা সেরেনা উইলিয়ামস ও কিম ক্লাইস্টার্সের ম্যাচে। ২০১০ সালে ব্রাসেলসের এই লড়াইয়ে দর্শক হয়েছিল ৩৫ হাজার ৬৮১।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এবিসি’র খবর, বৃহস্পতিবার রাতে পেরেজ তার চিন্তা-ভাবনার কথা ভাগাভাগি করেছেন বোর্ড সদস্যের সঙ্গে। বার্নাব্যুতে ফেদেরার-নাদালের ম্যাচ আয়োজন করতে চান তিনি।

অবশ্য এবারই প্রথম কোনও টেনিস ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না রিয়াল। ২০১২ সালেও বার্নাব্যুতে টেনিস ম্যাচের ভেন্যু করতে চেয়েছিল তারা নাদাল-নোভাক জোকোভিচের ম্যাচ দিয়ে। দুই খেলোয়াড় রাজি থাকলেও শেষ পর্যন্ত হয়নি। হাঁটুর চোটে নাদাল ছিটকে গিয়েছিলেন কোর্টের বাইরে, যে কারণে ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও খেলা হয়নি এই স্প্যানিয়ার্ডের।

বার্নাব্যুতে ফেদেরার ও নাদালের ম্যাচ এখনও পরিকল্পনায়। তবে তার আগেই দুই কিংবদন্তি সামনের বছরের ৭ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছেন কেপ টাউনের ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে। যে ম্যাচটি দিয়ে ভেঙে যাচ্ছে সেরেনা-ক্লাইস্টার্সের গড়া সবচেয়ে বেশি দর্শক হওয়ার রেকর্ড। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম