ফেদেরার-জোকোভিচ আরেকটি সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫০

জোকোভিচের জয়োৎসব গ্যালারিতে বসেই দেখেছেন রড লেভার নিজের নামাঙ্কিত গ্যালারিতে বসে পুরো ম্যাচটা দেখলেন রড লেভার। অস্ট্রেলীয় কিংবদন্তিকে দেখে নোভাক জোকোভিচ তো অভিভূত। ম্যাচ শেষে বললেন কিছুটা স্নায়ুর চাপ অনুভব করছিলেন। রড লেভার অ্যারেনায় অবশ্য যথারীতি অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ান ওপেনের সফলতম খেলোয়াড়। মিলোস রাওনিচকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন সরাসরি সেটে।

৬-৪, ৬-৩, ৭-৬ (৭/১) গেমে জয়ী জোকোভিচ সেমিফাইনালে খেলবেন রজার ফেদেরারের বিপক্ষে। গত জুলাইয়ে উইম্বলডনের অবিস্মরণীয় ফাইনালের স্মৃতি তাই উঁকি দিচ্ছে টেনিসপ্রেমীদের মনে।

অস্ট্রেলিয়ান ওপেনে ৭ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ কখনও রাওনিচের কাছে হারেননি। আজ দশম লড়াইয়ে ২-০তে এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েন। তবে টাইব্রেকারে দাঁড়াতেই পারেননি রাওনিচ।

২ ঘণ্টা ৪৯ মিনিটে ম্যাচ শেষ করে জোকোভিচ সবার আগে বললেন ষাটের দশকে ১১টি গ্র্যান্ড স্লামজয়ীর কথা, ‘আজ রাতে রড লেভারকে গ্যালারিতে পেয়ে আমি সম্মানিত। তিনি পুরো ম্যাচ দেখেছেন, যা নিঃসন্দেহে চাপে রেখেছিল আমাকে।’ মেলবোর্ন পার্কে রেকর্ডটা (৭৩-৮) আরও উন্নত করে আনন্দিত বর্তমান চ্যাম্পিয়ন, ‘সন্দেহ নেই এটাই আমার সবচেয়ে প্রিয় কোর্ট।’ 

ফেদেরার টেনিসের সফলতম হলেও মুখোমুখি লড়াইয়ে ২৬-২৩ এ জোকোভিচ এগিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনেও পাল্লা তার দিকে ভারী। সার্ব তারকা আগের চার লড়াইয়ের তিনটিতে জিতেছেন, এবং তিনটি জয়ই সেমিফাইনালে। আরেকটি আকর্ষণীয় ম্যাচ নিশ্চিত করার পর ফেদেরারকে জোকোভিচের শ্রদ্ধার্ঘ্য, ‘রজারের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। টেনিসে তার বিশাল অর্জন।’

আজ যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে ৭টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে কোয়ার্টার ফাইনাল জিতেছেন ফেদেরার। সুইস কিংবদন্তির ৫ সেটের লড়াই দেখে জোকোভিচ বিস্মিত, ‘আজ কোর্টে রজার যা করেছে তা একেবারে অবিশ্বাস্য। অবশ্য ক্যারিয়ারে বহুবারই এমন কাজ করেছে সে।’

বছরের প্রথম গ্র্যান্ড স্লামে জোকোভিচের একটি কীর্তিও অবিশ্বাস্য। মেলবোর্নে ১৪টি সেমিফাইনাল-ফাইনাল ম্যাচের প্রতিটি জিতেছেন তিনি! ফেদেরারের সামনে সত্যিই অগ্নিপরীক্ষা।

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান