টেনিসে মেয়েদের এককের সোনা জেরিনের

রাজশাহী প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ২১:৩৬আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ২১:৩৬

রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস টেনিসে মেয়েদের এককে সোনা জিতেছেন বিকেএসপির জেরিন সুলতানা। রুপা জিতেছেন ঝালকাঠির সুস্মিতা সেন। আর ব্রোঞ্জ পেয়েছেন বাগেরহাটের আফ্রানা ইসলাম।

সোমবার বিকেলে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের এককের ফাইনালে জেরিন ৭-৬ (৭-৩), ৬-২ সেটে সুস্মিতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে আফ্রানা ৬-০, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে তৃতীয় হয়েছেন।

এর আগে সকালে একক ইভেন্টের প্রথম সেমিফাইনালে জেরিন ২-৬, ৬-১, ৬-২ সেটে হারান আফ্রানাকে। পরের সেমিফাইনালে সুস্মিতা ৬-২, ৬-২ সেটে রাইকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম