কাতার ওপেনের ফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৬, ১৫:০৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৫:১০

নাদাল ও জকোভিচকাতার ওপেনের ফাইনালে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল ও সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। শুক্রবার নিজ নিজ সেমি-ফাইনালে জিতে কাতার ওপেনের ফাইনালে উত্তীর্ণ হন নাদাল ও জকোভিচ।
শনিবার এই স্প্যানিশ ও সার্বিয়ান তারকা ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন। ক্যারিয়ারে ৪৭তম বারের মতো একে অন্যের মোকাবেলা করতে যাচ্ছেন নাদাল ও জকোভিচ।
শুক্রবার প্রথম সেমি-ফাইনালে ইউক্রেনের ইলিয়া মারচেনকোকে হারিয়ে ৬-৩ ও ৬-৪ সেটে সরাসরি হারিয়ে ফাইনালে উঠেন নাদাল। এনিয়ে ক্যারিয়ারে ৯৯তম ফাইনালে পৌঁছলেন নাদাল।
অন্যদিকে জকোভিচ টমাচ বার্ডিচকে ৬-৩, ৭-৬ সেটে পরাজিত করে ফাইনালে উঠেন। জকোভিচ এই নিয়ে টানা ১৬তম ফাইনালে পা রাখলেন।
২০১৫ সালে নাদালের সঙ্গে চারবারের সাক্ষাতে প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়েন জকোভিচ। সেই চারবারের সাক্ষাতে জকোভিচকে একবার কোনও সেটে হারাতে পারেননি নাদাল। সর্বশেষ ২০১৪ সালের ফ্রেঞ্চ ওপেনে জকোভিচকে হারানোর স্বাদ পান এই স্প্যানিয়ার্ড।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান