কোকো গাউফকে ইতিহাস গড়তে দিলো না করোনা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২১, ১৪:৩৭আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৪:৩৭

অলিম্পিকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড় কোকো গাউফ। খেলতে পারলে গেমসে ২০০০ সালের পর সর্বকণিষ্ঠ টেনিস খেলোয়াড়ের খাতায় নাম লেখাতেন! খেলতে পারলে এজন্যই বলা হচ্ছে তার সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে করোনা! কোভিড পজিটিভ হয়ে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন ১৭ বছর বয়সী এই খেলোয়াড়।

অবশ্য করোনার কারণে তার আগেই বড় কিছু তারকা নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। স্বাভাবিকভাবেই ইতিহাস গড়তে না পেরে ভীষণ হতাশ গাউফ। টুইটারে বলেছেন, ‘হতাশার সঙ্গে সংবাদটা দিচ্ছি আমি করোনা পজিটিভ! ফলে টোকিও অলিম্পিকে অংশ নিতে পারছি না।’

র‌্যাঙ্কিংয়ের ২৫ নম্বর গাউফের একক এবং দ্বৈত দুটি বিভাগেই খেলার কথা ছিল। সেটি করতে পারলে দেশের হয়ে অলিম্পিকে খেলার স্বপ্ন তার পূরণ হতো। তবে ভবিষ্যতে আবারও সুযোগ পাবেন বলে আশায় বুক বেঁধেছেন তিনি, ‘অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে স্বপ্ন ছিল সব সময়। এবার হয়নি কিন্তু ভবিষ্যতে আবারও সুযোগ আসবে বলে আশা করছি।’

করোনার কারণেই অলিম্পিক পিছিয়ে অনুষ্ঠিত হবে এই বছর। যেটি শুরু হবে আগামী শুক্রবার। গাউফের মতো করোনা আক্রান্তের খবর দিয়েছেন অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় অ্যালেক্স ডি মিনাউরও। এমনকি বড় বড় তারকা যেমন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, সেরেনা উইউলিয়ামসও এই গেমসে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী