অস্ট্রেলিয়ান ওপেনের এবারের অসরটাই হয়তো ভুলে যেতে চাইবেন সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস উইলিয়ামস! প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেনই। আর এর সঙ্গে যোগ হয়েছে জরিমানা!
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ না নেওয়ায় তাকে মেয়েদের টেনিসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ডলার জরিমানা করেছে কর্তৃপক্ষ। ৩৫ বছর বয়সী ভেনাস প্রথম রাউন্ডে হেরে যান ব্রিটেনের জো কোন্তার কাছে।
শুধু এবারই নয়। গত বছরও একই কাণ্ড করে ৩ হাজার ডলার জরিমানা গুণতে হয় ৭ বার গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাসকে। গত বছর ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে স্লোয়ান স্টিফেন্সের কাছে হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেননি তিনি।
/এফআইআর/







