ফ্রেঞ্চ ওপেনের রেকর্ড কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০২৩, ২১:৫৪আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:৫৬

রাফায়েল নাদালকে পেরিয়ে রেকর্ড গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে আরও এগিয়ে গেলেন ২২টি মেজর ট্রফি জেতা নোভাক জোকোভিচ। রবিবার ফ্রেঞ্চ ওপেনে সরাসরি সেটে হুয়ান পাবলো ভারিয়াসকে হারিয়েছেন তিনি।

ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৭তম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন জোকোভিচ। ৯৪তম র‌্যাংকিংধারী পেরুভিয়ান প্রতিপক্ষকে ৬-৩, ৬-২, ৬-২ গেমে হারিয়ে ৫৫তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে তিনি।

২০১৬ ও ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন ১১তম বাছাই কারেন খাচানোভের। রাশিয়ান প্রতিপক্ষের সঙ্গে দেখায় ৮-১ এ এগিয়ে সার্ব তারকা। ফ্রেঞ্চ ওপেনে তাদের একবারই দেখা হয়েছিল, ২০২০ সালে।

টানা ১৪তম বার শেষ আটে পৌঁছানোর পর জোকোভিচ বলেছেন, ‘আগে কখনও আমার প্রতিপক্ষের (ভারিয়াস) সঙ্গে খেলিনি। আমি জানতাম সে ছিল ক্লে কোর্ট স্পেশালিস্ট। আমাকে জয়টা অর্জন করে নিতে হতো। এই সপ্তাহে এটাই আমার সেরা খেলা।’

প্যারিসে রেকর্ডতম কোয়ার্টার ফাইনালে ওঠার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি এই রেকর্ডে খুব গর্বিত। আমার খেলায় অনেক চেষ্টা করতে হয়েছে, আমি উজ্জীবিত।’ 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান