ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ওসাকাকে হারালেন শিওনতেক

স্পোর্টস ডেস্ক
৩০ মে ২০২৪, ১৪:৩৯আপডেট : ৩০ মে ২০২৪, ১৪:৩৯

টেনিস কোর্টে নতুন করে প্রত্যাবর্তনের পর নাওমি ওসাকা সেভাবে ছন্দে নেই। তার পরেও ফ্রেঞ্চ ওপেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিওনতেককে প্রায় হারিয়ে দিতে যাচ্ছিলেন। তুমুল লড়াইয়ের পর ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শিওনতেক। রুদ্ধশ্বাস লড়াইয়ে ওসাকাকে ৭-৬ (৭/১), ১-৬, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।

শেষ সেটে এক পর্যায়ে শিওনতেক ৫-২ গেমে পিছিয়ে ছিলেন। ওসাকা ছিলেন জয়ের কাছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অদম্য মনোবলে ঘুরে দাঁড়ান তার পর। শেষ পাঁচ ম্যাচ জিতে টানা তৃতীয় শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন তিনি।

শিওনতেক চতুর্থ নারী খেলোয়াড় হিসেবে উন্মুক্ত যুগে চতুর্থ ফ্রেঞ্চ ওপেন জয়ের পথে এগিয়ে যাচ্ছেন। আর সেরেনা উইলিয়ামসের পর তিনি দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ক্লে কোর্টে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন। আগে নিশ্চিত করেছেন মাদ্রিদ ও রোমের শিরোপা।

অবিশ্বাস্য ম্যাচের পর শিওনতেক নিজেই স্বীকার করেছেন, ‘ম্যাচটা তুমুল উত্তেজনার ছিল। যেমনটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি।’ প্রতিপক্ষ নাওমির প্রশংসা করে তিনি বলেছেন, ‘নাওমি দুর্দান্ত টেনিস খেলেছে। হয়তো কিছুদিনের মধ্যে সে ক্লে কোর্ট স্পেশালিস্ট হয়ে দাঁড়াবে।’

ওসাকা একমাত্র কন্যা সন্তান জন্মদানের পর মাত্র দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন। বছরের শুরুতে প্রত্যাবর্তনের পর বিশাল জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এদিন। কিন্তু অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়ায় হারের যন্ত্রণা সঙ্গী হয়েছে তার।

/এফআইআর/     
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম