উইম্বলডনে টিকে থাকলো আলকারাজের রাজত্ব

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২১:৪২আপডেট : ১৪ জুলাই ২০২৪, ২১:৫৫

নোভাক জোকোভিচের শট লাগলো নেটে, কার্লোস আলকারাজ র‌্যাকেট ফেলে দিলেন। ২০২৩ এর মতোই তিনি হয়ে গেলেন ২০২৪ চ্যাম্পিয়ন। উইম্বলডনে গত বছরের পুনরাবৃত্তি হলো এবার, এমনকি ফলও। আবারও সার্ব তারকাকে হারিয়ে টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপা জিতলেন ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা।

সার্ব তারকার রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের অপেক্ষা ফুরালো না। গত বছর অল ইংল্যান্ড ক্লাবে পাঁচ সেটের রোমাঞ্চ ছড়িয়ে হার দেখেছিলেন জোকোভিচ। এবার তো প্রথম দুই সেটে পাত্তাই পাননি। আলকারাজের বিপক্ষে তৃতীয় সেটে প্রতিরোধ গড়লেও টাইব্রেকারে হেরে যান। ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) গেমে জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন স্প্যানিশ তৃতীয় বাছাই।

জোকোভিচের অভিনন্দন পান আলকারাজ

এই বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন শিরোপা হারানো জোকোভিচ গত বছরের হারের শোধ নিতে পারলেন না। 

উন্মুক্ত যুগে টানা উইম্বলডন জেতা নবম খেলোয়াড় আলকারাজ। সবশেষ এই কীর্তি গড়েন সাতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ, ২০২১ ও ২০২২ সালে। এই তালিকায় আরও আছেন রজার ফেদেরার, পিট স্যাম্প্রাস, বরিস বেকার, জন ম্যাকএনরো, বিয়র্ন বোর্গ, জন নিউকম্বে ও রড লেভার। স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল কখনও টানা উইম্বলডন জেতেননি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী