জোকোভিচকে হটিয়ে ফাইনালে আলকারাজের সামনে সিনার

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৫, ০১:০২আপডেট : ১২ জুলাই ২০২৫, ০১:০২

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লামের অপেক্ষার অবসান এবারও হলো না। উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড ছোঁয়া অষ্টম শিরোপায় চোখ রাখা নোভাক জোকোভিচকে। তাকে হটিয়ে প্রথমবার উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কার্লোস আলকারাজকে।

শুক্রবার সেন্টার কোর্টে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জোকোভিচকে হারান সিনার। ২৩ বছর বয়সী এই তারকা গত মাসে ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালের হারের শোধ নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্বের দুই নম্বর র‌্যাঙ্কিংধারী আলকারাজের কাছে রোলাঁ গারোঁর ফাইনালে হেরে যান সিনার।

বর্তমানে পুরুষ টেনিসে সিনার-আলকারাজ দ্বৈরথ অন্যমাত্রা তৈরি করেছে। গত ছয়টি মেজর দুজনে মিলে ভাগাভাগি করেছেন।

আলকারাজ দিনের প্রথম সেমিফাইনালে টেলর ফ্রিজকে ৬০৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) গেমে হারান। হ্যাটট্রিক উইম্বলডন শিরোপা থেকে আর এক জয় দূরে এই স্প্যানিয়ার্ড।

ক্যারিয়ার সেরা টানা ২৪ ম্যাচ জয়ের ধারায় থেকে রবিবার কোর্টে নামবেন আলকারাজ। অন্যদিকে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সিনার চার সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হারের দুঃখ ঘুচাতে চাইবেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী