আবারও ইউএস ওপেনে ফিরছে কিংবদন্তি জুটি

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ১৩:২২ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৩:২২

টেনিস কোর্টে আবারও একসঙ্গে দেখা যাবে দুই কিংবদন্তিকে। বয়স পেরিয়েছে ৪০। তবু লড়াইয়ের আগুন ফুরায়নি। সেরেনা ও ভেনাস উইলিয়ামসকে ওয়াইল্ড কার্ড দিয়েছে ইউএস ওপেনের আয়োজকরা। ফলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে নারী দ্বৈতে আবারও একসঙ্গে নামবেন টেনিস ইতিহাসের অন্যতম সফল দুই বোন।

টেনিস ইতিহাসের সবচেয়ে পরিচিত জুটিগুলোর একটি সেরেনা-ভেনাস। ইউএস ওপেনের দ্বৈতে তারা শিরোপা জিতেছেন দুবার—১৯৯৯ ও ২০০৯ সালে। এ নিয়ে নবমবারের মতো ইউএস ওপেনের দ্বৈত ইভেন্টে খেলবেন তারা। সর্বশেষ ২০২২ সালে এই প্রতিযোগিতায় একসঙ্গে কোর্টে নেমেছিলেন দুই বোন।

৪৪ বছর বয়সী সেরেনা ২০২২ সালের ইউএস ওপেনের পর প্রতিযোগিতামূলক টেনিস থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে চলতি বছরের জুনে আবারও কোর্টে ফেরেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। এবারের ইউএস ওপেনে কার্লোস আলকারাজের সঙ্গে মিশ্র দ্বৈতেও খেলেছেন তিনি।

সেই ম্যাচে আর্থার অ্যাশ স্টেডিয়ামে ঘণ্টায় ১২০ মাইল (১৯৩.১ কিলোমিটার) গতির দুর্দান্ত একটি এস মেরে দর্শকদের চমকে দেন সেরেনা। তবে মঙ্গলবার কোয়ার্টার ফাইনালেই শেষ হয় তাদের অভিযান।

চলতি বছর এখন পর্যন্ত চারটি ইভেন্টে খেলেছেন সেরেনা। এর মধ্যে গত আগস্টে সিনসিনাটি ওপেনেও বোন ভেনাসের সঙ্গে দ্বৈতে জুটি বেঁধেছিলেন তিনি।

টেনিস ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত সেরেনার ঝুলিতে রয়েছে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম। ভেনাসের সঙ্গে জুটি বেঁধে জিতেছেন আরও ১৪টি গ্র্যান্ড স্ল্যাম দ্বৈত শিরোপা।

অন্যদিকে ৪৬ বছর বয়সী ভেনাসের নামের পাশে রয়েছে সাতটি গ্র্যান্ড স্ল্যাম। এর মধ্যে দুটিই ইউএস ওপেনের। গত বছর কানাডার লেইলা ফার্নান্দেজকে সঙ্গে নিয়ে ইউএস ওপেনের নারী দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
পৃথিবীর দক্ষিণ প্রান্তের শহর উশুয়াইয়া, যেখানে শুরু অ্যান্টার্কটিকা অভিযাত্রা
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী