বিমানবন্দরে গিয়ে দেখেন নামের পাশে ‘ক্রস’, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে পারলেন না হৃদয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১

উজবেকিস্তানের তাসখন্দে ২৯তম এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দলের অন্য খেলোয়াড়রা যেতে পারলেও যেতে পারেননি বাংলাদেশের এক নম্বর টেবিল টেনিস খেলোয়াড় মুহতসিন আহমেদ হৃদয়। অন অ্যারাইভ্যাল ভিসা থাকা সত্ত্বেও তাসখন্দ থেকে পাঠানো একটি চিঠিতে তার নামের পাশে ‘ক্রস চিহ্ন’ থাকায় বোর্ডিং পাস দেওয়ার পরও তার যাত্রা বাতিল করা হয়।

আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর তাসখন্দে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে শনিবার রাতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচ বিমানবন্দরে যান। ফেডারেশন থেকে তিনজন পুরুষ ও তিনজন নারী খেলোয়াড় এবং কোচ আলীসহ মোট সাতজন বিমানবন্দরে গিয়েছিলেন। তাদের মধ্যে সোনাম সুলতানা সোমা ও মৌরা তাসখন্দের বিমানে উঠতে পারলেও যেতে পারেননি হৃদয়।

এ বিষয়ে হৃদয় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সবাই অন অ্যারাইভ্যাল ভিসা নিয়ে উজবেকিস্তানের বিমানে উঠতে পারলেও আমি পারিনি। ওদের পাঠানো এক চিঠিতে সবার নাম ঠিকঠাক থাকলেও আমার বেলায় ছিল ক্রস চিহ্ন দেওয়া। এটা দেখে আমাকে বোর্ডিং পাস দিয়েও তা বাতিল করে দেওয়া হয়। কেন আমার নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া, তা কেউ বলতে পারেনি। ফেডারেশনও কিছু বলতে পারছে না। এখন আজ যদি এর সমাধান হয়, তাহলে হয়তো যাওয়ার সুযোগ হবে।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা জানান হৃদয়। তিনি লেখেন, ‘গত কয়েক দিন ধরে যারা আমার লেখা পড়ছেন, তারা হয়তো বুঝতে পারছেন যে আমি আমার পেশাগত জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজও আরেকটি কঠিন দিন গেলো। এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে উজবেকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমি বিমানবন্দরে এসেছিলাম। দলের সঙ্গে যেতে পারবো; এই আশায় তিন ঘণ্টা অপেক্ষা করলাম। শেষ পর্যন্ত আমার আর যাওয়া হলো না।’

তিনি আরও লেখেন, ‘আজ (শনিবার) সকালেই আমার মা আমাকে বিদায় জানাতে মেট্রো স্টেশনে এসেছিলেন। আমি তাসখন্দের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, দেশের প্রতিনিধিত্ব করব এই ভেবে। আর এখন আমি একা একা বাড়ি ফিরে যাচ্ছি। এই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। এই মুহূর্তে আমি জানিই না যে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আদৌ খেলতে পারব কি না।’

‘আমি এই সুযোগটির জন্য প্রস্তুতি নিয়েছি, এবং আমি কেবল আশা করি যে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়ে সেই টেবিলে দাঁড়ানোর সুযোগ আমি পাবো’, যুক্ত করেন তিনি।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযানে যা যা জব্দ করলো কাস্টমস
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত