সাঙ্গাকারা-হাডিনের পাশে মুশফিক

রবিউল ইসলাম, হায়দরাবাদ থেকে
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০২

হার না মানা ৮১ রানের ইনিংস খেলার পথে মুশফিক বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৩,০০০ রান ক্লাবের সদস্য হয়েছেন মুশফিকুর রহিম। তাতে নতুন এক মাইলফলকও ছুঁয়েছেন তিনি। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মুশফিক বসেছেন কুমার সাঙ্গাকার-ব্র্যাড হাডিনদের পাশে।

হাবিবুল বাশার, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৩,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। শনিবার হায়দরবাদে ভারতের বিপক্ষে এই ক্লাবে যোগ দেন তিনি। তৃতীয় দিন শেষ করেছেন তিনি ৮১ রানে অপরাজিত থেকে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হওয়ার আগে মুশফিকের রান ছিল ২,৯২২ রান। ৭৮ রান দূরে থেকে ব্যাটিংয়ে নামা মুশফিক এদিন ধীরস্থিরভাবে খেলে এই মাইলফলকে পৌঁছান।

দিনের শেষ ওভারের চতুর্থ বলে ইশান্ত শর্মার বল এসে আঘাত করে মুশফিকের আঙুলে। আঘাত পাওয়া সেই আঙুল নিয়ে ঠিক তার পরের বলেই স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে তিন হাজারী ক্লাবের সদস্য হয়ে যান তিনি।

বাংলাদেশের হয়ে সবার আগে তিন হাজারী ক্লাবের মাইলফলকে পৌঁছান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি ৫০ টেস্টের ৯৯ ইনিংসে ৩,০২৬ রান করেছেন। এরপর গত বছর টেস্টের সহ অধিনায়ক তামিম ইকবাল এই ক্লাবের সদস্য হন। তার বর্তমান রান সংখ্যা ৪৭ ম্যাচে ৩,৪৬৭ রান।

এরপর চলতি বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে তিন হাজারী ক্লাবে প্রবেশ করেন সাকিব। শনিবারও তার ব্যাট থেকে এসেছে ৮২ রানের ইনিংস। সবমিলিয়ে সাকিবের বর্তমান রান ৪৭ ম্যাচে ৩,২৯৫।

সাকিবের পরই চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মুশফিক এই কীর্তি গড়লেন হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে। দেশের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিন হাজারী ক্লাবের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে ১৩তম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ৩ হাজারী ক্লাবের সদস্য হয়ে গেলেন মুশফিক। যেখানে আগে থেকেই ছিলেন রড মার্শ (৩,৬৩৩), হাডিন (৩,২৬৬) ও সাঙ্গাকারার (৩,১১৭) মতো তারকারা।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টে তার সংগ্রহ ৫,৫৭০ রান। পাঁচ হাজারী ক্লাবে আছেন দুই ব্যাটসম্যান। অন্যদিকে চার হাজারী ক্লাবে ছয়জন এবং তিনহাজরী ক্লাবে মুশফিকসহ আছেন পাঁচজন।

শনিবার ম্যাচের তৃতীয় দিনে পঞ্চম উইকেটে সাকিবকে সঙ্গে নিয়ে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন মুশফিক। তাদের এই জুটির ওপর ভর করেই প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। এরপর শেষ সেশনে মিরাজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে অপরাজিত ৮৭ রানের জুটি গড়েন মুশফিক।

মুশফিকের প্রিয় প্রতিপক্ষ এমনিতেই ভারত। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও মুশফিক পেয়েছিলেন এই ভারতের বিপক্ষে। ২০১০ সালে চট্টগ্রামে টেস্টে ১০১ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

শনিবার তেমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। চা বিরতি থেকে ফিরে এসেই ভারতের বিপক্ষে দ্বিতীয় এবং ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি তুলে নেন। তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির পথেই হাঁটছেন বাংলাদেশের অধিনায়ক। রবিবার সকালে ম্যাচের চতুর্থ দিনে মুশফিক কি করেন, এটাই এখন দেখার বিষয়।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম