আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলেন কোহলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫

বিরাট কোহলি ভারতের দেওয়া পাহাড়সম রানের বিপরীতে খেলতে নেমে প্রথম ইনিংসে মুশফিকের ব্যাটে কোনোমতে ৩৮৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলোঅনে পড়লে কোহলি বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিং করে। শেষ পর্যন্ত জয়ের জন্য বাংলাদেশকে ৪৫৯ রানের লক্ষ্যমাত্রা বেধে দেয়। জবাবে বাংলাদেশ ২৫০ রানেই অলআউট হয়ে যায়।

এমন উইকেটে এতো কম রানে অলআউট হওয়ায় বিস্মিত হয়েছেন ভারতীয় এই অধিনায়ক। তিনি বাংলাদেশের কাছ থেকে আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করছিলেন, ‘এটা ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। এখানে বেসিক দিয়ে খেললে সহজেই রান পাওয়া সম্ভব। আমি আশা করিনি তারা ২৫০ রানের আগেই অলআউট হয়ে যাবে। তাদের দলে বেশ ভালো ব্যাটসম্যান আছে। তারা নিউজিল্যান্ডে ৫৮০ (আসলে ৫৯৬) রান করেছে। ব্যাটিংয়ের জন্য ওটা ভালো উইকেট ছিল। ওখান থেকে তারা আত্মবিশ্বাস পেয়েছে। যা তারা দেখিয়েছে। তবে আমাদের বোলিং ইউনিট ভালো করেছে। প্রথম ইনিংসে তাদের লড়াই দেখে আমি মোটেও বিস্মিত হইনি।’

আগে ব্যাটিং করে ভারত প্রায় দেড় দিনের বেশি ব্যাটিং করে ৬৮৭ রান সংগ্রহ করেছে। এজন্য টস জেতাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন কোহলি, ‘এটা খুব ভালো ব্যাপার যে ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল। টস জেতাতেও বেশ ভালো হয়েছে। প্রথম ইনিংসটা আমাদের এগিয়ে নিয়েছে।’

বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের দ্রুত বিদায়ে বোলারদের কৃতিত্ব দিতে একটুও কার্পণ্য করেননি টেস্টের ম্যাচ সেরা পুরস্কার পাওয়া বিরাট, ‘আমার মনে হয় প্রথম ইনিংসে আমাদের তিনজন বোলারই অসাধারণ ছিল। আমাদের স্পিনারদের মান, পেসারদের আক্রমণ করতে সাহায্য করে। কারণ আমাদের স্পিনাররা রানের চাকা চেপে ধরতে পারে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম