টেস্ট র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৭, ২০:২৪আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ২১:১৫

টেস্ট র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের ওয়ানডের মতো টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাওয়ার সুযোগ বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের যে কোনও একটিতে জিতলেই আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবে বাংলাদেশ।

দুই ম্যাচ ড্র করলেও নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ৮ নম্বরে উঠবে মুশফিকরা। টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড ৯৬ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

বাংলাদেশ আছে ৯ নম্বরে। তাদের পয়েন্ট ৬৫। বাংলাদেশের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা, তাদের পয়েন্ট ৬৯। র‌্যাংকিংয়ে তাদের অবস্থান ৮ নম্বরে।

ওয়েলিংটনে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ও ক্রাইস্টচার্চে ২০ জানুয়ারি শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের মধ্যে যে কোনও একটি টেস্টে জিতলে অথবা দুটি টেস্টেই বাংলাদেশ ড্র করতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবে বাংলাদেশ। ১-১ ব্যবধানে ড্র করতে পারলে ৫ পয়েন্ট পাবে মুশফিকের দল। তাতেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১ পয়েন্ট বেশি হয়ে যাবে বাংলাদেশের।

/আরআই/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী