ভয়ঙ্কর হয়ে ওঠা টেলরকে ফেরালেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ০৮:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৮:৪৭

ভয়ঙ্কর হয়ে ওঠা টেলরকে ফেরালেন মিরাজ হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন রস টেলর। বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠা কিউই এই ব্যাটসম্যানকে থামালেন মেহেদী হাসান মিরাজ। ৭৭ রান করে টেলর আউট হয়েছেন এই স্পিনারের বলে। তার উইকেট হারানোর পর স্বাগতিকদের স্কোর ৪ উইকেটে ১৭৭।

ক্রাইস্টচার্চ টেস্টে তিনি দ্বিতীয় কিউই ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারি টেস্ট রান ক্লাবে ঢুকেছেন। টেলর আউটের আগে অবশ্য কামরুল একটি সহজ ক্যাচ মিস করেন।

এর আগে বাধা হয়ে দাঁড়ানো টম ল্যাথামকে আউট করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশি এই পেসারের বলে ল্যাথাম ধরা পড়েন উইকেটরক্ষক নুরুল হাসানের গ্ল্যাভসে। কিউই এই ওপেনার আউট হয়েছেন ৬৮ রান করে। বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ল্যাথাম-টেলর জুটি। হাফসেঞ্চুরি করেছেন তারা দুজনই। তাদের জুটিও পেরিয়ে গিয়েছিল শতকের ঘর। অবশেষে সেই জুটি ভাঙলেন তাসকিন।

দিনের ১৫তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রুবেল, তাসকিন, মিরাজ সবাই ভালো বল করেছেন।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম