পাল্লেকেল্লের হতাশা গলে কাটাতে চান মেন্ডিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৭ মার্চ ২০১৭, ২১:৩৭আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:৩৭

কুশল মেন্ডিস অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া একমাত্র টেস্ট সেঞ্চুরি নিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিলেন কুশল মেন্ডিস। ওই টেস্টে তার সামনেই সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার। কিন্তু মিচেল স্টার্কের বলে ১৭৬ রানের ইনিংস খেলে আউট হন মেন্ডিস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেল্লে টেস্টের ওই ইনিংসের ডাবল সেঞ্চুরির আক্ষেপটা ভোলেননি মেন্ডিস। গল টেস্টে সেই হতাশা দূর করতে চান লঙ্কান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মঙ্গলবার প্রথম দিন শেষে তার নামের পাশে ১৬৬ রান। বুধবার দ্বিতীয় দিনে তার সামনে সুযোগ থাকছে সংখ্যা দুইশ ছাড়িয়ে যাওয়ার। অথচ এদিন সকালে শূন্য রানে জীবন পেয়েছিলেন মেন্ডিস। সেটাকেই দেড়শতাধিকের নেন তিনি।

ডাবল সেঞ্চুরি প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বলেছেন, ‘পাল্লেকেল্লেতে ডাবল সেঞ্চুরি না পাওয়াটা ছিল হতাশার। এই মুহূর্তে আমি সেট ব্যাটসম্যান। দল আমার কাছে বড় স্কোর চায়। চেষ্টা করব ডাবল সেঞ্চুরির মাইলফলকটা স্পর্শ করার।’

মেন্ডিস পুরো ক্যারিয়ারে দুই থেকে পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন। তবে বেশির ভাগ সময়ই তিন কিংবা চারে ব্যাটিং করেছেন। কোন জায়গায় সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জানতে চাইলে তিনি বলেছেন, ‘পর্যায়ক্রমে আমি সব জায়গাতে ব্যাটিং করে অভ্যস্ত। চার কিংবা তিনের মধ্যে তেমন কোনও পার্থক্য দেখি না। দলের স্বার্থে সব জায়গায় খেলার জন্য প্রস্তুত থাকা জরুরি।’

শূন্য রানে আউট হয়ে বেঁচে যাওয়ার পর নিজের পরিকল্পনা কী ছিল জানতে চাইলে মেন্ডিস বলেছেন, ‘এই শটটি খুব বাজে ছিল। তারপরও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। তখন ভাবছিলাম সুযোগটা কাজে লাগাতে হবে। দলের জন্য বড় রান করতে হবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম