রেকর্ড গড়ে জিততে হবে মুশফিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
১০ মার্চ ২০১৭, ১৬:৩৪আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৬:৩৪

রেকর্ড গড়ে জিততে হবে মুশফিকদের গল টেস্ট জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশের। তবে জেতার চেয়ে ম্যাচ বাঁচানোর দিকেই হয়তো মনোযোগ দেবে মুশফিকরা। কেন না লঙ্কানদের বিপক্ষে এই রান তাড়া করা শুধু কঠিনই না, অসম্ভবও বটে। শুক্রবার বাংলাদেশকে ৪৫৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

এখনও পুরো একদিন বাকি, সঙ্গে চতুর্থ দিনের প্রায় দেড় ঘণ্টা সময় ব্যাটিং করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

২৩ টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করে বাংলাদেশের জয়ের রেকর্ড মাত্র দুটি। অন্যদিকে ড্র করতে পেরেছে পাঁচটি ম্যাচ, বাকি ম্যাচগুলো হারতে হয়েছে টাইগারদের।

২০০৮ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ৫২১ রানের লক্ষ্যে খেলতে নেমে  ৪১৩ রান করে হারতে হয়েছিল বাংলাদেশকে। গল টেস্টে বাংলাদেশের জন্য এটা আরও বড় চ্যালেঞ্জ। উইকেটের কারণে লঙ্কানদের দেওয়া ৪৫৭ রান বাংলাদেশের জন্য আরও বড় লক্ষ্য।

বেশিরভাগ টেস্টেই বাংলাদেশ চতুর্থ ইনিংসে দ্রুত গুটিয়ে গেছে। সর্বশেষ ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেও দেখা গেছে সেটা। ৪৫৯ রানের জবাবে খেলতে গিয়ে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ২৫০ রানে অলআউট হলে ম্যাচ হারে ২০৮ রানে।

মোট ২৩টি টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাটিং করেছে বাংলাদেশ। যেখানে চারশ রানের ইনিংস একটি। এছাড়া তিনশ রানের ইনিংস রয়েছে দুটি। এছাড়া ৯টি ইনিংস আছে দুইশ’র বেশি রানের। ২০১৩ সালে এই গলেই বাংলাদেশ চতুর্থ ইনিংসে এক উইকেট হারিয়ে ৭০ রান করে ম্যাচ বাঁচিয়েছিল। এই টেস্টের প্রেক্ষাপট ভিন্ন। এখানে মুশফিকদের একদিনের বেশি ব্যাটিং করতে হবে। অন্যদিকে ওই টেস্টে শেষ সেশনে ব্যাটিং করতে হয়েছিল মুশফিকদের।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম