মুখের কথা শুনেই কাজ করবে গুগল অ্যাসিস্ট্যান্ট

আনোয়ারুল ইসলাম জামিল
২২ মে ২০১৬, ২০:৩২আপডেট : ২২ মে ২০১৬, ২০:৩২

গুগল অ্যাসিস্ট্যান্ট

গুগল তার নতুন সেবা চালু করতে যাচ্ছে, নাম দিয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ভয়েস কমান্ডনির্ভর গুগল অ্যাসিস্ট্যান্ট মুখের নির্দেশেই কাজ করতে পারবে। কাজের বেলায় আপনার ব্যক্তিগত সহকারীর মতো কাজ করে যাবে গুগলের নতুন এই সেবা।

গুগলের দাবি, এ পর্যন্ত চালিত সব কণ্ঠভিত্তিক সেবার মধ্যে সবচেয়ে ভালো সেবা দেবে গুগলের এই নতুন ভয়েস ওভার সার্ভিস। এ খবর জানিয়েছে প্রযু্ক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

গুগলের ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০১৬-তে গুগল অ্যাসিস্ট্যান্ট উদ্বোধন করার সময় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, মৌখিক নির্দেশ বোঝাপড়ার ব্যাপারে আমাদের গুগল অ্যাসিস্ট্যান্ট অন্য যেকোনও প্রচলিত ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে অনেক এগিয়ে। তিনি আরও বলেন, বর্তমানে গুগল সার্চের ২০ শতাংশ হয়ে থাকে ভয়েস সার্চের মাধ্যমে। উদ্বোধনের সময় পিচাই প্রথম গুগল অ্যাসিস্ট্যান্টের কাছে প্রশ্ন রাখেন, দ্য রেভেনেন্ট ছবিটি কে পরিচালনা করেছেন? গুগল অ্যাসিস্ট্যান্টের উত্তর ছিল, অ্যালেহান্দ্রো ইনারিতু।

গুগলের এই ভয়েস সার্ভিস ভার্চুয়াল সহযোগী হিসেবে আপনার মিটিংয়ের শিডিউল থেকে শুরু করে আবহাওয়া পূর্বাভাস ও ট্রাফিক আপডেট পর্যন্ত বলে যাবে। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অন্যান্য গুগল হার্ডওয়্যারও কন্ট্রোল করতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট। ম্যাশবলের তথ্যানুযায়ী এ বছরের শেষের দিকে সবার জন্য উন্মুক্ত করা হবে গুগল অ্যাসিস্ট্যান্ট।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন:  প্রতি ২০ মিনিটে স্মার্টফোন জেতার সুযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম