বাজারে এলো ৪টি গেমিং মাদারবোর্ড

টেক ডেস্ক
২৪ মে ২০১৬, ২০:২৬আপডেট : ২৪ মে ২০১৬, ২০:২৬

গেমিং মাদারবোর্ড অবমুক্ত করা হচ্ছে  

কম্পিউটার গেমারদের জন্য এমএসআই  ব্র্যান্ডের ৪টি নতুন গেমিং মাদারবোর্ড অবমুক্ত করলো কম্পিউটার সোর্স। অতিসম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সম্মেলনে অবমুক্ত করা হয় এমএসআই এক্স ৯৯ গডলাইক গেমিং কার্বন, জেড১৭০এ ক্র্যাইট গেমিং থ্রিএক্স, মাউস সমৃদ্ধ বি১০৫এম গেমিং প্রো এবং এইচ১১০এম গেমিং মাদারবোর্ড।

ব্যবসায়ী অংশীদারদের উপস্থিতিতে মাদারবোর্ডগুলোর বৈশিষ্ট্য তুলে ধরেন এমএসআই –এর দক্ষিণ এশিয়ার বিপণন বিশেষজ্ঞ কেন সাং। বক্তব্য রাখেন ম্পিউটার সোর্স -এর হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট মেহেদি জামান তানিম, হেড অব মার্কেটিং তারিক উল হাসান খান, সহ-ব্যবস্থাপক হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, অবমুক্ত মাদারবোর্ডগুলোর মধ্যে আটটি র‌্যামের শ্লটবিশিষ্ট এবং ২০১১ভিথ্রি সকেট ও এলইডি লাইট সমৃদ্ধ এমএসআই এক্স ৯৯ গডলাইক গেমিং কার্বন মাদারবোর্ডটি গেমারদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম