বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য দেড় হাজার কোটি টাকার চুক্তি সই

টেক রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩০

বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য দেড় হাজার কোটি টাকার চুক্তি সই মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষেপণের জন্য এইচএসবিসি ব্যাংকের সঙ্গে এক হাজার ৪শ’ কোটি টাকার চুক্তি করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় বিটিআরসির সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ প্রমুখ।
স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট সিস্টেম ক্রয়, গ্রাউন্ড স্টেশন নির্মাণের লক্ষ্যে হংকং-সাংহাই ব্যাংক (এইচএসবিসি) এবং বিটিআরসির মধ্যে ১৫৭ দশমিক ৫ মিলিয়ন ইউরো ঋণ চুক্তি সই হয়।

বিটিআরসির চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ ও এইচএসবিসি বাংলাদেশের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান চুক্তিপত্রে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
তারানা হালিম জানান, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে চলেছে স্যাটেলাইট নির্মাণ, স্যাটেলাইট সিস্টেম ক্রয়, গ্রাউন্ড স্টেশন নির্মাণের কাজ-।

/এইচএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি