তথ্য-প্রযুক্তির উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান পলকের

টেক রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১৭:১৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:৪২

দেশের তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে বেসরকারি খাত, সংস্থা, উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অ্যাসোসিয়েশন ফর প্রগেসিভ কমিউনিকেশন (এপিসি) এশিয়া রিজিওনাল সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বাংলাদেশে এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফ্রেন্ডশিপ এডুকেশন সোসাইটি (বিএফইএস) পরিচালিত ‘আমাদের গ্রাম- উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প’। বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হয়েছিলো।

বর্তমান সরকারের আমলে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের কথা তুলে ধরে পলক বলেন, ‘আমরা ইন্টারনেট কাভারেজের দিকে মনোযোগ দিয়েছি। আমাদের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আমরা নেট একসেস করার সুযোগ তৈরি করেছি, কীভাবে দাম আরও কমানো যায় সেসব নিয়ে কাজ করছি।’

আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতন নই মন্তব্য করে পলক বলেন, ‘এখন সময় এসেছে সচেতনতা সৃষ্টির। অবস্থাটা এখন এমন হয়েছে যে, ইন্টারনেট বলতে এখনও আমরা ফেসবুক বুঝি, এটা যেন না হয়। আর ফেসবুক ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। আমরা ফেসবুক ব্যবহারেও সচেতন নই।’

রেজা সেলিমের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপিসির উপ নির্বাহী পরিচালক চ্যাট গার্সিয়া রোমেলা, ৭১ টিভির হেড অব নিউজ শাকিল আহমেদসহ আরও অনেকে।

এপিসির উপ নির্বাহী পরিচালক চ্যাট গার্সিয়া রামিলো বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পারিক বন্ধন আরো দৃঢ় হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রত্যেকেই নানা ভাবে উপকৃত হবেন বলে আশা করছি।’

অবাধ তথ্য প্রবাহ, তথ্যের নিরাপত্তা, সবার জন্য ইন্টারনেট সুবিধার মতো বিষয়গুলো নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের ১৪ জন প্রতিনিধি অংশ নেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের নানা উদ্যোগ নিয়ে উপস্থাপনা, বাস্তবায়ন ও প্রতিবন্ধকতার নানা দিক তুলে ধরেন।

সম্মেলনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘বাংলাদেশের সর্বত্র এখন দ্রুতগতির ইন্টারনেট সেবা রয়েছে। তবে সব জায়গায় এখনও ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হয়নি। মোট ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে অধিকাংশই এখন নিয়মিত ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছেন। অবাধ তথ্য প্রবাহ ও ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার তথ্য অধিকার আইন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রণয়ন করেছে।’

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান বলেন, ‘বাংলাদেশ বেতার ও এফএম রেডিওর পাশাপাশি দেশে এখন ১৭টি কমিউনিটি রেডিও নিয়মিত সম্প্রচার করছে। এসব রেডিওর মাধ্যমে স্থানীয় জনগণ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন তথ্যসহ প্রাকৃতিক দূর্যোগের বিভিন্ন তথ্য আগেই জানতে পারছেন।’

আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম জানান, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের নানা উদ্যোগের কথা এপিসি এশিয়ার সদস্যদের জানানো এবং তাদের নানা উদ্যোগের কথা জানার ক্ষেত্রে এবারের সম্মেলন ফলপ্রসু হয়েছে। ইন্টারনেট অধিকার, ইন্টারনেট নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তির কল্যাণমুখী ব্যবহার নিয়ে এপিসির গবেষণা জাতিসংঘসহ আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত যা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আশাকরি বাংলাদেশ এপিসির সঙ্গে সংযোগ বাড়িয়ে লাভবান হবে।

/এইচএএইচ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি