চলতি মাসে চালু হতে পারে ‘ওপেন গভর্নমেন্ট পোর্টাল’

রুশো রহমান
১২ অক্টোবর ২০১৬, ২০:২৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ২০:২৮

কর্মশালায় অংশগ্রহণকারীরা

বাংলাদেশে চলতি মাসেই পরীক্ষামূলকভাবে চালু হতে পারে ওপেন গভর্নমেন্ট ডেটা (ওজিডি) পোর্টাল বা মুক্ত সরকারি পোর্টাল। ‘সবার জন্য তথ্য’ স্লোগানের এ ওয়েবসাইটে সরকারের নানা ধরনের তথ্যের আরও সহজ প্রাপ্তি এবং সহজে পাওয়ার সুবিধা থাকবে।

গত ৩-৬ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চার দিনের ওজিডি পোর্টাল নিয়ে আয়োজিত কর্মশালায় এসব তথ্য জানানো হয়। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইউএনডেসা) এবং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনইএসসিএপি) আয়োজনে কর্মশালায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ফিলিপাইনস, কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া থেকেও প্রতিনিধিরা অংশ নেন।

‘অ্যাকশন প্ল্যানিং ইন ওজিডি ফর সাস্টেইনবল ডেভেলপমেন্ট ইন এশিয়া’ শীর্ষক ওজিডি কর্মশালায় বিভিন্ন দেশ নিজেদের দেশের ওজিডি পোর্টালের নানা বিষয় তুলে ধরার পাশাপাশি এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সমাধান বিষয়েও আলোচনা করেন। বিশেষ করে ওজিডি পোর্টাল শুরু করা দেশ হিসেবে বাংলাদেশ ও নেপালের নানা বিষয় নিয়েও বিশেষ আলোচনা হয় কর্মশালায়। কর্মশালায় বাংলাদেশের পক্ষে জানানো হয়, বাংলাদেশে ওজিডি পোর্টাল চালুর বিষয়ে ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে নানা জায়গায় হালনাগাদ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহায়তায় কাজটি এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ থেকে এ কর্মশালায় ইউএনডেসার পরামর্শক সোহানা চৌধুরী, এটুআইয়ের আইটি ব্যবস্থাপক মোহাম্মদ আরফে এলাহী, হেড অব রেজাল্টস রমিজ উদ্দিন এবং ওপেন নলেজ বাংলাদেশের অ্যাম্বাসেডর নুরুন্নবী চৌধুরী (হাছিব) যোগ দেন।

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি