অ্যামাজনের ভাসমান গুদামঘর

টেক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

ভাসমান গুদামঘর থেকে এভাবেই পণ্য ডেলিভারি দেওয়া হবে

অ্যামাজন এমন এক উড়ন্ত ওয়্যারহাউজের পেটেন্টের জন্য আবেদন করেছে যেখান থেকে তারা ড্রোনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জিনিসপত্র পৌঁছে দেয়ার পরিকল্পনা করছে। খবর বিবিসি বাংলার।

অ্যামাজনের পরিকল্পনা হচ্ছে বিশাল এয়ারশিপ দিয়ে তারা এই ওয়্যারহাউজগুলো বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। বিশেষ করে সেসব জায়গায় যেখানে কোনও পণ্যের বেশি ভালো চাহিদা রয়েছে। এরপর সেখান থেকে আকাশপথে ড্রোন দিয়ে এসব পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। অ্যামাজন বলছে, বড় বড় খেলাধূলার ইভেন্টের সময় এরকম উড়ন্ত এয়ারশিপ থেকে খাবার বা ড্রিংস সরবরাহ করা যেতে পারে।

প্রসঙ্গত, অনলাইনে জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে অ্যামাজন বিশ্বের শীর্ষ কোম্পানিগুলোর একটি। অনেকদিন ধরে তারা চেষ্টা করছে ড্রোন ব্যবহার করে কিভাবে দ্রুত মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়া যায়। এ মাসের শুরুতে ক্যামব্রিজে তারা বাণিজ্যিকভাবে এই কাজে ড্রোনের ব্যবহার শুরু করেছে।

অ্যামাজন ব্যাখ্যা হলো, মাটিতে থাকা কোনও গুদামঘরের চাইতে উড়ন্ত বা ভাসমান গুদামঘর থেকে ড্রোন ব্যবহার করে অনেক দ্রুত পণ্য সরবরাহ করা সম্ভব। অ্যামাজনের মতো আরও অনেক কোম্পানি ড্রোনের এরকম ব্যবহার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। কিন্তু এসব ড্রোন খুব বেশি পথ পাড়ি দিতে পারে না তাদের ব্যাটারির শক্তি ফুরিয়ে যায় বলে। তবে অ্যামাজনের দাবি, তাদের প্রযুক্তি এক্ষেত্রে অনেক এগিয়ে আছে।

/এইচএএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান