লাইসেন্স ছাড়া ইন্টারনেট সেবা নয়

টেক রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ২০:৫০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:৫০

বিটিআরসি পাড়া বা মহল্লায় ছোট বা বড় পরিসরে ইন্টারনেট সেবা দিতে হলেও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স নিতে হবে। জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করতে লাইসেন্স গ্রহণের কোনও বিকল্প নেই বলে মনে করে কমিশন।
সোমবার রাতে বিটিআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কমিশনের মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং ও অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছাড়াও পাড়া বা মহল্লায় বিভিন্ন নামে অসংখ্য লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি অবৈধভাবে ইন্টারনেট সেবা প্রদান কর আসছে যা আইএসপি লাইসেন্সিং ও গাইডলাইনের সুস্পষ্ট লংঘন। এতে সেবার মান খারাপ হচ্ছে এবং যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।
বিজ্ঞপ্তিতে কমিশন থেকে বৈধ লাইসেন্সধারীদের ইন্টারনেট সেবা প্রদান অব্যাহত রাখতে সব থানা ও আইনশৃঙ্খলাবাহিনীকে আইএসপিগুলোকে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে ইন্টারনেট সেবা প্রদান করতে হলে বিটিআরসি থেকে আইএসপিগুলোর লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

/এইচএএইচ/ 

অারও পড়তে পারেন: শাওমি মোবাইলে ২ বছরের ওয়ারেন্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম