আগস্টে আসছে ফেসবুক টিভি

দায়িদ হাসান মিলন
২৮ জুলাই ২০১৭, ১৬:৫১আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৬:৫১

ফেসবুক টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি চালু করবে তাদের ভিডিও স্ট্রিমিং ফিচার। এটা মূলত ফেসবুক টিভি হিসেবে পরিচিতি পাবে। আগস্ট মাসের মাঝামাঝি ফেসবুক টিভি চালু হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে মার্ক জাকারবার্গ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ভিডিও পার্টনারের খোঁজে নেমেছেন। কিছু কনটেন্ট প্রতিষ্ঠান নাকি স্বল্প দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্র তৈরিও করেছে। এগুলো শুরুর দিকে ফেসবুক টিভিতে দেখানো হতে পারে। এই পুরো ব্যবস্থাটির সঙ্গে সাবেক টিভি এবং গণমাধ্যম নির্বাহীদের নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি যুক্তরাষ্টভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এমনটিই জানিয়েছে।
এদিকে ফেসবুক সম্প্রতি তাদের দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসেব প্রকাশ করেছে। প্রান্তিক আয়ে ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি। মোবাইল বিজ্ঞাপনে ভালো করায় এই প্রান্তিকে তাদের রাজস্ব আয় হয়েছে ৯ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। তবে প্রত্যাশিত আয় ছিল ৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। আয়ের তুলনায় প্রতিষ্ঠানটি ব্যয় ছিল অনেক কম। ফেসবুক তাদের আয়ের পরিমাণ আরও বাড়াতে বিভিন্ন ধরনের নতুন কার্যক্রম হাতে নিয়েছে। তারই একটি অংশ হলো ফেসবুক টিভি।
সূত্র: গেজেটস নাউ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের