ফেসবুকের নকশায় পরিবর্তন

দায়িদ হাসান মিলন
১৮ আগস্ট ২০১৭, ১৭:০৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৭:০৪

ফেসবুক ফেসবুকের নকশায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আগের চেয়ে আরও সহজে সাইটটি ব্যবহার করতে পারছেন। নতুন ডিজাইন অনুযায়ী সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে কমেন্ট সেকশনে।

এখন থেকে যে কোনও পোস্টের কমেন্টে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে ধূসর রং। ফলে কারা কমেন্ট করছেন সেটা সহজে চিহ্নিত করা যাবে। এছাড়া আগে প্রোফাইল পিকচার চারকোণা বক্সের মধ্যে দেখালেও এবার থেকে দেখা যাবে বৃত্তের মধ্যে। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার অপশনগুলোতেও এসেছে কিছু পরিবর্তন।
সব মিলিয়ে গ্রাহকরা ফেসবুক ব্যবহার করে যেন আগের চেয়ে বেশি আনন্দ পান সে কারণেই নকশায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ফেসবুক। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুকে আরও বেশি প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ কথোপকথন চালাতে মানুষকে সাহায্য করা হচ্ছে। এ ক্ষেত্রে কমেন্ট বা মন্তব্য করার বিষয়টি গুরুত্বপূর্ণ। কমেন্ট করার ধরনটি হালনাগাদ করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান