ফেসবুক ব্যবহারে জটিলতা

দায়িদ হাসান মিলন
২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৭:০৪

ফেসবুক বুধবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করতে পারেননি। এ সময় ফেসবুক পেজ লোড হতে অনেক বেশি সময় নেওয়ায় ব্যবহারকারীরা সমস্যায় পড়েন। কোথাও কোথাও ফেসবুক পেজ একেবারেই লোড হয়নি। বিশেষ করে যুক্তরাজ্য এবং ইউরোপের উত্তরাঞ্চলে এ সমস্যা বেশি ছিল।

গ্রাহকদের এরকম সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অন্যান্য সময়ের চেয়ে বুধবার অনলাইনে অনেক বেশি মানুষ থাকায় সমস্যাটি দেখা দেয়। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি আগে কখনও এরকম মন্থর গতির হয়নি। ফলে বিরল এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো ব্যবহারকারীদের।
পরবর্তী সময়ে এ ধরনের সমস্যা আবারও হলে ক্যাশে পরিষ্কার করে সমাধানের চেষ্টা করার কথা বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এজন্য গুগল ক্রোম ব্যবহারকারীরা ব্রাউজারটি ওপেন করে ডানপাশের কোণে তিনটি ডট অপশনে যাবেন। সেখান থেকে মোর টুলসে ক্লিক করলে ক্লিয়ার ব্রাউজিং ডাটা অপশনটি আসবে। ওখানে গিয়ে সব ক্লিয়ার করে ফেললে এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।
সূত্র: ইনডিপেনডেন্ট

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম