ইন্টারনেটের গতি ধীর হতে পারে ২১-২৩ সেপ্টেম্বর

হিটলার এ. হালিম
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:০৪

ইন্টারনেট সেবা চলতি মাসের শেষদিকে দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। আগামী ২১-২৩ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামতের কাজ চলবে। এসময় দেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। তবে এ সময় বিকল্প ব্যবস্থা হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল থেকে ব্যান্ডউইথ সরবরাহ করে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।  

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবমেরিন ক্যাবলের রিপিটার মেরামত একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকদিন হয়ে গেছে মেরামত করা হয় না। এ মাসের ৩ দিন একটি নির্দিষ্ট সময়ে সি-মি-উই-ফোর-এর রিপিটার মেরামতের কাজ চলবে। মেরামতের সময় সবাইকে জানিয়ে দেওয়া হবে। তখন ব্যাকআপ হিসেবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-ফাইভ) থেকে ব্যান্ডউইথ সরবাহ করে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’ তিনি আরও জানান, সি-মি-উই-ফোর সাবমেরিন ক্যাবল ১ হাজার ২৬০ কিলোমিটার দীর্ঘ। এই দীর্ঘ ক্যাবল পথের বঙ্গোপসাগরের অংশে রিপিটার পরিবর্তন করা হবে। বেসরকারি আইটিসি প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ দিয়েও এ সময়ে ইন্টারনেট সেবা সংক্রান্ত সমস্যা দূর করা হবে।    

সি-মি-উই-ফোর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এখন বাংলাদেশ পাচ্ছে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। এরমধ্যে ব্যবহার হচ্ছে ২৫০ জিবিপিএস, যা সরবরাহ করছে বিএসসিসিএল। তবে দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস। অন্যদিকে ৬টি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল ক্যাবল) প্রতিষ্ঠান আমদানি করছে ১৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ।

এদিকে, ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) তাদের গ্রাহকদের যাতে ইন্টারনেট সেবা বিঘ্নিত না হয় সেজন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। আইএসপিগুলো তাদের গ্রাহকদের আগেই সমস্যার কথা জানিয়ে দেবে। অন্য ব্যবস্থা হিসেবে আইটিসি এবং বিএসসিসিএলের বিকল্প পথে আনা ব্যান্ডউইথ দিয়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করবে বলে জানা গেছে।  

আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ‘আইটিসি তো রয়েছেই। আর কিছু ব্যাকআপ পাওয়া যাবে বিএসসিসিএল থেকে। ফলে কোনও সমস্যা হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে রাউটিংয়ে সমস্যা হতে পারে। ফলে গতি ধীর হওয়ার একটা আশঙ্কা আছে।’

 

/এইচএএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন