ওয়াইফাইয়ের বিকল্প আনছে চীন

টেক ডেস্ক
০৩ অক্টোবর ২০১৭, ১৫:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৪৩

লাইফাই ওয়াইফাইয়ের বিকল্প নিয়ে আসতে কাজ শুরু করেছে চীনের বিজ্ঞানীরা। বলা হচ্ছে, তারবিহীন যোগাযোগে বিপ্লব ঘটাবে এই প্রযুক্তি। ইতোমধ্যে দেশটি ফুল কালার ইমিসিভ কার্বন ডটস উদ্ভাবন করে এই কাজে অনেক দূর এগিয়েও গেছে।

চীনের ওয়াইফাইয়ের বিকল্প প্রযুক্তির নাম হবে লাইফাই। দেশটির সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, আগামী ৬ বছরের মধ্যে লাইফাই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এটা ওয়াইফাইয়ের চেয়ে আরও অনেক দ্রুতগতির হবে।
বর্তমান ওয়াইফাই প্রযুক্তিতে তথ্য পরিবাহিত হয় রেডিও ওয়েভের মাধ্যমে। আর লাইফাই প্রযুক্তিতে তথ্য পরিবাহিত হবে এলইডি বাল্ব থেকে আলোকরশ্মির সাহায্যে। ফলে ওয়াইফাইয়ের চেয়ে লাইফাই অনেক বেশি গতিতে কাজ করবে।
বেশ কদিন ধরে সারা বিশ্বের বিজ্ঞানীরা আলোকরশ্মির সাহায্যে তথ্য পাঠানোর বিষয়টি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। তবে তারা বার বার ব্যর্থ হচ্ছিল। অবশেষে কিছুটা সফলতার মুখ দেখলেন চীনের বিজ্ঞানীরা।
লাইফাই প্রকল্পের সঙ্গে জড়িত চাংচুন ইনস্টিটিউট অব অপটিকসের সহযোগী গবেষক কাই সংনান বলেন, ‘সারা বিশ্বের গবেষকরা এখনও এটা নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরাই প্রথম সহজভাবে এতে সফল হয়েছি।’
সূত্রঃ সিনহুয়া

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম