সার্চ ইংলিশকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করলো ফেসবুক

রুশো রহমান
০১ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৩০

সেই ভিডিওটির একটি দৃশ্য ইংরেজিতে দুর্বলতা কাটাতে কে না পছন্দ করেন। যদি সেটা ফেসবুকের মাধ্যমে হয়, তাহলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য শেখাটা আরও সহজ হয়।‘সার্চ ইংলিশ’ নামের একটি ফেসবুক গ্রুপ সহজে ইংরেজি শেখার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ইংরেজি ভাষার্চচার অন্যতম জনপ্রিয় গ্রুপ ‘সার্চ ইংলিশ’কে নিয়ে একটি তথ্যচত্রি প্রকাশ করেছে ফেসবুক। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও গ্রুপকে নিয়ে এরকম তথ্যচত্রি নির্মাণ করলো সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি।
গত ২৫ অক্টোবর ফেসবুক বিজনেস পেজে সার্চ ইংলিশের উপর নির্মিত তথ্যচিত্রটি প্রকাশ করা হয়। এই তথ্যচিত্রে সার্চ ইংলিশের সদস্যরা ইংরেজি ভাষায় সার্চ ইংলিশ কিভাবে এই ভাষাচর্চায় উৎসাহিত করেছে তা তুলে ধরেন। 
বাংলাদেশে সাধারণ মানুষকে ইংরেজি চর্চায় উৎসাহিত করতে খুবই কার্যকর ভূমিকা রাখছে সার্চ ইংলিশ। খুব অল্প সময়রে মধ্যে এই ফেসবুক গ্রুপে বিভিন্ন বয়স ও পেশার মানুষ যোগ দিয়ে নিয়মিত ইংরেজি চর্চা করছেন যা ফেসবুকের নজরে পড়ে। তারই ফলশ্রুতিতে আগস্ট মাসে ফেসবুকের সিঙ্গাপুর কার্যালয় থেকে চারজনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। সার্চ ইংলিশ গ্রুপের প্রতিষ্ঠাতা ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ ও এই গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তথ্যচিত্রটি এসব সাক্ষাৎকার নিয়েই বানানো হয়।
২০১৬ সালরে জুন মাসে সার্চ ইংলিশ ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠিত হয়। রাজিব আহমেদ, নেয়ামত উল্যাহ মহান, আবুল খায়ের ও এস. এম. মেহেদি হাসানের যৌথ উদ্যোগে এই গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই গ্রুপে চার লাখের বেশি সদস্য রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যেকেউ যোগদান করে ইংরেজি ভাষাচর্চা করতে পারেন। গ্রুপের পাশাপাশি সার্চ ইংলিশ ডট কম নামে একটি ওয়বেসাইটও চালু করেছে সার্চ ইংলিশ। গ্রুপের বিভিন্ন সদস্যদরে লেখা ইংরেজি আর্টিকেল, ইংরেজি পড়া, লেখা, বলা ও শোনার ক্ষেত্রে যাতে সদস্যরা দক্ষতা লাভ করতে পারে সে লক্ষ্যে বিভিন্ন কনটেন্ট এই ওয়বেসাইটে প্রকাশ করা হয়।
তথ্যচিত্রটি দেখা যাবে এই ঠিকানায়: www.facebook.com/marketingAPAC/videos/10212286011517685/

সার্চ ইংলিশ ফেসবুক গ্রুপের ঠিকানা : www.facebook.com/groups/SearchEnglish/

সার্চ ইংলিশ ওয়েবসাইটের ঠিকানা: https://searchenglish.com/

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের