বাজারে এলো নকিয়া টু

মাহবুবুর রহমান
০৭ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৮:২০

বাজারে নকিয়া টু দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে এবং প্রথমবারে মতো দু’দিনের ব্যাটারি লাইফ নিয়ে চতুর্থ প্রজন্মের (ফোরজি) স্মার্টফোন নকিয়া টু উন্মোচন করলো এইচএমডি গ্লোবাল।
মোবাইলফোন অপারেটর রবি এয়ারটেলের সঙ্গে হ্যান্ডসেটটি রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার সেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি দেশের বাজারে প্রথম ১০ হাজার টাকার নিচে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেসহ ফোরজি স্মার্টফোন আনলো নকিয়া।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, যেহেতু আমরা দেশে ফোরজি প্রযুক্তি চালুর জন্য অপেক্ষা করছি, তাই গ্রাহকরা যেন এর সুফল উপভোগ করতে পারেন, সে পারিপার্শ্বিকতা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য।
এইচএমডি গ্লোবালের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা জুহো সারভিকাস বলেন, মানুষ বর্তমানে ফোনের ওপর অনেকটা নির্ভরশীল। বাড়ির বাইরে গেলে ব্যাটারি লাইফ নিয়ে তাদের বেশ উদ্বিগ্ন থাকতে হয়, সারাদিন যেন এর চার্জ থাকে। এই ফোনটি সেই চিন্তা দূর করবে।

৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় রয়েছে অ্যাটোমেটিক সিন ডিকেটশন ও অটো ফোকাস যার মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় তুলতে পারবেন আকর্ষণীয় ছবি। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহকরা যেকোনও দিক থেকে ছবি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে হ্যান্ডসেটটিতে রয়েছে আলাদা মেমোরি কার্ড স্লট এবং গুগল ফটোতে আনলিমিটেড ফটো ও ভিডিও আপলোড করার সুবিধা।

স্মার্টফোনটির দাম ৯ হাজার ৬০০ টাকা। বান্ডল অফারের আওতায় রয়েছে ৩০০ মিনিট ভয়েস কল ও ৯ জিবি ডেটা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম