আসুসের গেমিং নোটবুক জেফ্রাস বাজারে

টেক ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৭

গেমিং নোটবুক আসুস দেশের বাজারে অবমুক্ত করলো ‘আসুস আরওজি জেফ্রাস’ গেমিং নোটবুক। গেমিং নোটবুকটিতে থাকছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ও অ্যাকটিভ এইরো ডায়নামিক সিস্টেম।
বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আসুসের নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল ফাত্তাহ ও পরিচালক জসিমউদ্দিন খন্দকার। আসুস বাংলাদেশের কান্ট্রি হেড মো. আল ফুয়াদও এ সময় উপস্থিত ছিলেন।
এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপ। এটিতে থাকছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর। এতে থাকছে এনভিদিয়া জিফোর্স জিটিএক্স-১০৮০ গ্রাফিকস সঙ্গে আরও থাকছে ২৪ গিগাবাইট র‌্যাম ও ১২০ হার্জ জি-সিংক ফুল এইচডি ডিসপ্লে।
আসুস আরওজি সিরিজের নতুন এই নোটবুকটির ওজন ২ দশমিক ২ কেজি। আরও আছে ১ টেরাবাইট হাইপার ড্রাইভ এসএসডি। এর টাইপ সি-পোর্ট দিয়ে নোটবুকটির ডিসপ্লের বাইরের ফোর-কে সমর্থিত মনিটরের সঙ্গে সংযোগ দিয়ে খেলা যাবে।
নোটবুকটি ভিআর সমর্থিত। তাই ভার্চুয়াল রিয়েলিটি সমর্থিত গেমগুলোতে যোগ হবে নতুন অভিজ্ঞতা। এছাড়া আরওজি গেমিং সেন্টার দিয়ে নির্দিষ্ট গেমগুলো পছন্দের সেটিংস দিয়ে খেলা যাবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি