প্রতিবন্ধীদের জন্য ইমোজি আনছে অ্যাপল

সাদিয়া ইসলাম
২৯ মার্চ ২০১৮, ০৪:০৬আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৪:১৫

প্রতিবন্ধীদের জন্য ইমোজি আনছে অ্যাপল

এবার প্রতিবন্ধী মানুষের সুবিধার্থে বেশ কিছু নতুন ইমোজি নিয়ে আসার প্রস্তাব দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি নতুন ইমোজির অনুমোদন দানকারী সংস্থা ইউনিকোড কনসোর্টিয়ামের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে।

বিবিসির খবরে প্রকাশ, সব মিলিয়ে ১৩টি নতুন ইমোজি আনতে চাচ্ছে অ্যাপল। এর মধ্যে রয়েছে গাইড ডগ (পথ চলার সহায়ক হিসেবে কুকুর), হুইল চেয়ার ব্যবহারকারী, কৃত্রিম হাত ইত্যাদি। অ্যাপল মনে করছে, এই ইমোজিগুলো আনা হলে প্রতিবন্ধীদের নিজেদের উপস্থাপন সহজ হবে।

ইউনিকোড কনসোর্টিয়ামে পাঠানো প্রস্তাবনায় অ্যাপল জানায়, বর্তমানে ইমোজি বিস্তৃত ধারণা প্রকাশ করে। কিন্তু প্রতিবন্ধীদের উপস্থাপনের জন্য এগুলো কার্যকর নয়।

অ্যাপলের ইমোজি দাখিলের প্রস্তাবনা সম্পর্কে ইমোজিপিডিয়া এক টুইটার পোস্টে জানায়, ইউনিকোডের কাছে কয়েকটি ইমোজির ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছে অ্যাপল। অনুমোদন দেওয়া হলে সামনের বছর এগুলো স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

প্রতিবন্ধীদের জন্য ইমোজি আনা প্রসঙ্গে অ্যাপল জানায়, প্রতিবন্ধীদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরার মতো ইমোজি খুবই কম। আমরা চাই, এ ধরনের ইমোজির সংখ্যা বাড়ুক।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি