যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত হলো বাংলাদেশি তরুণের প্যাটেন্ট

দায়িদ হাসান মিলন
০৫ এপ্রিল ২০১৮, ২০:৫৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২০:৫৯

শেহজাদ নূর তাউস যুক্তরাষ্ট্রে বাংলাদেশি এক তরুণের প্যান্টেন্ট ‘ইউএস প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস’ অফিসের তালিকাভুক্ত হয়েছে। তার ওই প্যাটেন্টের নাম থ্রিডি অবজেক্ট লোকালাইজেশন ফর অবস্টাকল অ্যাভয়ডেন্স ইউজিং ওয়ান-শট সিএনএন।

বাংলাদেশি এই তরুণের নাম শেহজাদ নূর তাউস। গত সপ্তাহে তার এই প্যাটেন্টটি যুক্তরাষ্ট্রের প্যাটেন্টস অ্যান্ড ট্রেডমার্কস অফিসের তালিকায় যুক্ত হয়। শেহজাদ বর্তমানে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় কম্পিউটার সায়েন্স বিভাগে পড়ালেখা করছেন। পাশাপাশি ‘ডিপ লার্নিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ হিসেবে কাজ করছেন আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে।

শেহজাদের জীবনের প্রথম প্যাটেন্ট অ্যাপ্লিকেশন এটা। শুরুতেই তালিকাভুক্ত হওয়ায় বেশ খুশি তিনি। এ সম্পর্কে এক ফেসবুক স্ট্যাটাসে শেহজাদ লেখেন, আমার জন্য বিশাল একটা দিন। কেমন লাগছে তা বলে বোঝাতে পারবো না।

তিনি আরও লেখেন, এটা এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। কৃত্রিম বুদ্ধিমত্তায় এটা আমার প্রথম অবদান। শিক্ষার্থী থাকাকালে এমন সুযোগ পেয়ে যাবো তা কখনো কল্পনাও করিনি।

জানা গেছে, শেহজাদের প্যাটেন্ট প্রাথমিকভাবে তালিকাভুক্ত হয়েছে। এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
নিখোঁজের চারদিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
নিখোঁজের চারদিন পর খালে মিললো বৃদ্ধার লাশ
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
দুবার এগিয়ে থেকেও চীনের কাছে হার বাংলাদেশের
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা