পরিবর্তন আসছে জি-মেইলে

দায়িদ হাসান মিলন
১৩ এপ্রিল ২০১৮, ২০:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ২০:৫১

জিমেইল জি-মেইলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে গুগল। ওয়েবে সেবাটির যে পরিবর্তন আসবে তা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। জি-স্যুট অ্যাকাউন্ট কর্তৃপক্ষের কাছে গুগলের পাঠানো এক ই-মেইলের মাধ্যমে এটা প্রকাশিত হয়।
জানা গেছে, জি-মেইলের কনজিউমার ভার্সনেও এসব পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন। এর মধ্যে কয়েকটি হলো-
১. জি-মেইলে থেকেই বিভিন্ন অ্যাপে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে মেইলে থাকাকালীন অন্য কোনও অ্যাপ ব্যবহার করা যায় না। কিন্তু পরিবর্তনের ফলে জি-মেইল থেকে বের না হয়েও সহজেই অন্য অ্যাপে প্রবেশ করা যাবে।
২. মেইলের রিপ্লাই বা উত্তরের জন্য অনেক টেক্সট আর টাইপ করতে হবে না। গুগলের এই পরিবর্তনের ফলে নির্দিষ্ট কিছু টেক্সট আগে থেকেই টাইপ করা থাকবে ( যেমন- থ্যাঙ্ক ইউ, লেটস গো কিংবা এ ধরনের আরও শব্দ সমষ্টি )। প্রয়োজনের সময় এগুলো সিলেক্ট করে অল্প সময়ের মধ্যেই উত্তর দেওয়া সম্ভব হবে।
৩. অবশেষে ওয়েব ব্যবহারকারীদের জন্য অফলাইন জি-মেইল সুবিধা আনতে যাচ্ছে গুগল। এ ফিচারটি চলতি বছরের জুনের মধ্যে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে। অফলাইন জি-মেইল সম্পর্কে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানাবে মে মাসে তাদের আইও কনফারেন্সে।

সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের