নতুন চার্জিং ডিভাইস নিয়ে এসেছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন ওয়্যারলেস চার্জারটির মাধ্যমে এক সঙ্গে দুটি ডিভাইস চার্জ করা যাবে। চার্জিং ডিভাইসটির সাহায্যে চার্জে থাকা অবস্থায় স্মার্টফোন বা স্মার্টওয়াচের টেক্সট বা ফোনকল রিসিভ করা সম্ভব হবে।
প্রসঙ্গত, নতুন এই চার্জিং ডিভাইসটির আগেও ওয়্যারলেস চার্জার লঞ্চ করেছিল স্যামসাং, কিন্তু সেটিতে এই সুবিধাগুলো ছিল না।
প্রযুক্তিভিত্তিক সাইট দ্য ভার্জের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের নতুন এই ওয়্যারলেস চার্জারটির নাম ‘দ্য ওয়্যারলেস চার্জার ডুয়ো’।
দ্য ওয়্যারলেস চার্জার ডুয়ো’-তে দুটি চার্জিং প্যাড রয়েছে বলে জানিয়েছে ভার্জ। এটির সাহায্যে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন নোট ৯ এবং গ্যালাক্সি ওয়াচ চার্জ করা যাবে। প্রতিটি চার্জিং প্যাডের ১২ ওয়াট পর্যন্ত চার্জ করার ক্ষমতা রয়েছে।
বাজারে দুটি রংয়ে পাওয়া যাচ্ছে চার্জিং ডিভাইসটি। এর দাম ১১৯ দশমিক ৯৯ ডলার।







