আসছে ফেসবুকের ভিডিও চ্যাট ডিভাইস

দায়িদ হাসান মিলন
২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৯

ফেসবুক ফেসবুক এবার গুরুত্বসহকারে হার্ডওয়্যার ব্যবসায় নামতে যাচ্ছে। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটি বাজারে ছাড়বে তাদের নিজস্ব ভিডিও চ্যাট ডিভাইস।
সংবাদমাধ্যম চেডারের বরাত দিয়ে গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ফেসবুকের নতুন এই ডিভাইসের নাম হবে পোর্টাল। গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির কর্মজীবীরা এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করে আসছেন। বেশ কয়েকজন বিক্রয় প্রতিনিধিকে এটা দেখিয়েছেনও তারা।
ফেসবুকের তৈরি পোর্টালের স্ক্রিন সাইজ হবে দুই ধরনের। যদিও এখনও পর্যন্ত এগুলোর সঠিক আকৃতি জানা সম্ভব হয়নি। এদিকে প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ছোট আকারের ডিভাইসটির দাম হবে ৩০০ ডলার এবং বড় আকৃতির পোর্টাল ৪০০ ডলার দিয়ে কিনতে হবে।
পোর্টালে ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি। যে কারণে গ্রাহকরা ডিভাইসটি কিনতে আগ্রহী হবেন বলে অনুমান করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম