ফেসবুকের পুরনো পোস্ট গোপন করতে হলে

সাদিয়া ইসলাম
০৬ নভেম্বর ২০১৮, ১০:৩৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১০:৪৬

ফেসবুক

ফেসবুকের কল্যাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করা পুরনো স্মৃতি এবং ছবি আজকাল খুব সহজেই আমাদের হাতের নাগালে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো— খুব সহজেই ফেসবুক ওয়ালে গিয়ে আমরা সেসব স্মৃতি এবং ছবি মুহূর্তেই দেখতে পারি।

কিন্তু এমন কিছু পোস্ট আছে, যা আমরা গোপন করে রাখতে চাই। অনেক সময় আমরা চাইযে, অন্য কেউ যেন সেগুলো না দেখে। চিন্তার কোনও কারণ নেই, এই কাজটি আপনি সহজেই করতে পারবেন। আগের পোস্টগুলো ফেসবুক টাইমলাইন থেকে মুছে ফেলা বা লুকিয়ে রাখা কঠিন কাজ নয়,বরং সহজই। আপনি ইচ্ছে করলেই পুরনো সেই পোস্টটি আর টাইমলাইনে থাকবে না।

এই প্রক্রিয়াটি শুরু করার আগে দেখে নিতে হবে আপনার টাইমলাইনটি পাবলিক কিনা বা যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই, তারা আপনার প্রোফাইল থেকে কী দেখছে।

এটি পরীক্ষার পর আপনার টাইমলাইনে যান, অ্যাক্টিভিটি লগের ডান পাশে থাকা ‘তিনটি ডট’ অপশনে ক্লিক করুন এবং ‘ভিউ এজ’ অপশন সিলেক্ট করুন।

যদি আপনি কোনও পোস্ট বা ছবি সবার সঙ্গে শেয়ার করতে না চান, তাহলে ‘গ্লোব’ চিহ্নিত অপশন ক্লিক করুন এবং আপনি আপনার পোস্টের প্রাইভেসি সিস্টেম পরিবর্তন করুন। এক্ষেত্রে চারটি অপশন পাবেন। এগুলো হল— ‘পাবলিক’, ‘ফ্রেন্ডস’, ‘অনলি মি’ এবং ‘কাস্টম’।

কোনও পোস্টে পাবলিক সিলেক্ট করলে সেটা সবাই দেখতে পাবে। এমনকি এই পোস্ট দেখতে আপনার বন্ধু হওয়ারও প্রয়োজন হবে না। ‘ফ্রেন্ডস’ অপশন সিলেক্ট করলে শুধু  বন্ধু তালিকার মানুষজন আপনার পোস্ট  দেখতে পাবে।

আর ‘অনলি মি’ করলে আপনি ছাড়া ওই পোস্ট আর কেউ দেখতে পাবে না। অন্যদিকে ‘কাস্টমস’ অপশনে গিয়ে আপনি যাদেরকে ইচ্ছা যুক্ত করতে পারবেন, আবার যাদেরকে ইচ্ছা বাদও দিতে পারবেন।

যেসব পদ্ধতি অনুসরণ করে ফেসবুক টাইমলাইন থেকে পুরনো পোস্ট আড়ালে রাখা যায়—

১. পুরানো পাবলিক পোস্ট হাইড করে: যদি আপনার অনেক পাবলিক পোস্ট থাকে, তাহলে আপনি ফেসবুকের ‘বিল্ট-ইন’ অপশন ব্যবহার করে হাইড করতে পারবেন। ফেসবুকের ওপরে ডানদিকে থাকা ‘সিকিউরিটি লক’ আইকনে ক্লিক করুন এবং ‘সি মোর সেটিংস’ অপশনটি সিলেক্ট করুন। এরপর ‘লিমিট ওলড পোস্ট’ অপশনে ক্লিক করুন। শেষ ধাপে এসে ভিজিবিলিটি অপশনটি ‘জাস্ট ফ্রেন্ডস’ করে দিতে হবে।

২. টাইমলাইন সেটিংস ঠিক করা: আপনি আপনার পোস্ট ম্যানেজ করার জন্য টাইমলাইন সেটিংস চেক করতে পারেন। এটি করার জন্য ‘সিকিউরিটি লক' আইকনটি আবার সিলেক্ট করুন। এবার বাম পাশের প্যানেলে থাকা ‘টাইমলাইন অ্যান্ড ট্যাগিং সেটিংস’ অপশনটি সিলেক্ট করুন। এখান থেকেই আপনি প্রয়োজনীয় কাজটি করতে পারবেন।

সূত্র: গেজেটস নাউ

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি