২০১৮ সালের সেরা ১০ ল্যাপটপ ও ট্যাব

মোখলেছুর রহমান
১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২০:০১

২০১৮ সালের শীর্ষ ১০ ল্যাপটপ ও ট্যাবলেটের তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে      

  অ্যামাজনের ট্যাব

১. ডেল এক্সপিএস ১৩

এটি ২০১৮ সালের সেরা আল্ট্রাপোর্টেবল ল্যাপটপ। ডেল এক্সপিএস ১৩-এর থান্ডারবোল্ট ৩ কানেক্টিভিটি এবং ফোরকে ডিসপ্লে অপশনগুলো মোবাইল ব্যবহারকারীদের জন্য একে সর্বাধিক প্রিয় একটি ডিভাইসে পরিণত করেছে ।

২. অ্যাপল ম্যাকবুক প্রো (১৫ ইঞ্চি)

ইন্টেল কোর আই৯ প্রসেসরের ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো ল্যাপটপটি ২০১৮ সালে বাজারে আসা সবচেয়ে মসৃণ এবং শক্তিশালী ল্যাপটপ যাকে ডেস্কটপ প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এর অতি উচ্চ-রেস প্যানেল স্বয়ংক্রিয় রঙ এবং তাপমাত্রার সমন্বয়কে সমর্থন করে।

৩. এসার স্পিন ১

এটি ২০১৮ সালের অন্যতম সাশ্রয়ী দামের ল্যাপটপ। এতে আকর্ষণীয় ফিচার এবং সাশ্রয়ী মূল্যের এক অসাধারণ সমন্বয় ঘটেছে। এর দুর্দান্ত ১০৮০পি টাচ ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি জীবন, এবং সহজে ব্যবহারযোগ্য কি-বোর্ড এবং টাচপ্যাড ব্যবহারকারীদের কাছে পছন্দের ডিভাইস হিসেবে দাঁড় করিয়েছে।

৪. এইচপি ক্রোমবুক এক্স ২

এইচপি ক্রোমবুক এক্স ২কে ২০১৮ সালের সেরা ক্রোমবুক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ল্যাপটপটির দৃঢ় কর্মক্ষমতা এবং দীর্ঘ ব্যাটারি জীবন -উভয়ই ব্যবহারকারীদের আকর্ষণ করেছে।

৫. লেনোভো থিঙ্কপ্যাড এক্স ১ কার্বন

লেনোভো থিংক প্যাড এক্স১ কার্বন’র পাতলা কাঠামো, প্রিমিয়াম ফিচার এবং আকর্ষণীয় প্যাকেজ ল্যাপটপটিকে করপোরেট ব্যবহারকারীদের কাছে প্রথম পছন্দে পরিণত করেছে। এটি খুব দ্রুত চার্জ হয়।

৬. ডেল স্পেসিফিকেশন ৫৫৩০

২০১৮ সালে মোবাইল ওয়ার্কস্টেশন হিসেবে শীর্ষস্থানে রয়েছে ডেলের এক্সপিএস১৫ ল্যাপটপটি। এটি পাতলা, পর্দা ১৫.৬ ইঞ্চির।

৭. রজার ফলক

একে ২০১৮ সালের সেরা গেমিং ল্যাপটপ বলা যেতে পারে। এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে সুপার-স্লিম বডি, পাতলা আকার এবং ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে।

 ৮. লেনোভো ইয়োগা সি ৯৩০

যারা প্রিমিয়াম ল্যাপটপকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করতে চাযন তাদের সর্বাধিক পছন্দের ডিভাইস এটি। এর স্টাইলিশ মেটাল বডি, ফোরকে ডিসপ্লে এবং ব্যাটারি জীবন এটিকে ঈর্ষণীয় ল্যাপটপে পরিণত করেছে।

৯. মাইক্রোসফ্ট সারফেস প্রো-৬

মাইক্রোসফ্ট সারফেস প্রো-৬ -এর টু ইন ওয়ান কনভার্টিবল পর্দা এটিকে ২০১৮ সালের ল্যাপটপের তালিকায় শীর্ষস্থানে তুলে এনেছে। নতুন অষ্টম প্রজন্মের ইন্টেল প্রসেসরের সৌজন্যে এতে যুক্ত হয়েছে রিভিটালাইজড পেপ।

১০. অ্যামাজন ফায়ার এইচডি-৮

অ্যামাজন ফায়ার এইচডি-৮, ১০০ ডলারের কম দামের একমাত্র নির্ভরযোগ্য ট্যাবলেট। এর উচ্চ ক্ষমতাসম্পন্ন র‌্যাম এবং স্টোরেজ এর দামকেও ছাড়িয়ে গেছে। শিশুদের গাড়িতে ব্যস্ত রাখতে ফায়ার এইচডি-৮ হতে পারে সবচেয়ে ভালো পছন্দ।

সূত্র: পিসিম্যাগ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম