‘এমআই ৮ লাইট’ এনেছে শাওমি

টেক ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

মি৮ লাইট দেশের বাজারে এমআই ৮ সিরিজের নতুন মডেলের ফ্ল্যাগশিপ ‘এমআই ৮ লাইট’ নিয়ে এসেছে শাওমি। ফোনটি তরুণদের আকর্ষণ করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শাওমি।

এমআই ৮ লাইট ফোনের পেছনে গ্লাসের প্যানেল ব্যবহার করা হয়েছে, যা দেখতে চোখ ধাঁধানো এবং আয়নার মতো ফিনিশিং দেওয়া। এছাড়া ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সরসমৃদ্ধ ক্যামেরা এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে।

সাংকেত আগারওয়াল (হেড-ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ, শাওমি ইন্ডিয়া) বলেন, ‘বাংলাদেশে শাওমি গ্রাহকদের জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সর সেলফি ক্যামেরা এবং কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এআইই চিপসেট ব্যবহার করা হয়েছে, যাতে স্মার্ট প্রযুক্তি, পর্যাপ্ত স্পেস ব্যবহার করা হয়েছে। ফোনটির দামও যৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে।’

ফোনের অন্যান্য ফিচার

৭ দশমিক ৫ মিলিমিটারের স্লিম বডির এমআই ৮ লাই- এ আছে কর্নিং গরিলা গ্লাস-৫ সমৃদ্ধ ৬.২৬ ইঞ্চির ১৯.৯ এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে। আরও আছে সনি আইএমএক্স৩৬৩ সেন্সরসমৃদ্ধ রিয়ার এআই ডুয়াল ক্যামেরা, এআই ফিচারের হাই পারফর্মার ক্যামেরা হার্ডওয়্যার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনসহ (এআইই) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর প্রসেসর, কোয়ালকম ক্রাইও আর্কিটেকচার, কোয়ালকম অ্যাড্রিনো ৫১২ জিপিইউ। ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যামের এই ফোনে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারি) থেকে দেশর সব এমআই স্টোর, খুচরা বিক্রেতা, পার্টনার চ্যানেল এবং দারাজে অরোরা ব্লু ও মিডনাইট ব্ল্যাক রংয়ের ফোনটি পাওয়া যাচ্ছে। ৪ গিগাবাইট র‌্যাম ও ৬৪ গিগাবাইট রমের এই ফোনটির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম