ফেসবুককে ব্যবহারকারীর তথ্য দেয় যেসব অ্যাপ

মোখলেছুর রহমান
০৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

অ্যাপ ব্যবহারেও সাবধানতার বিকল্প নেই গুগল প্লে স্টোরে থাকা ফ্রি অ্যাপগুলোর মধ্যে ৪২.৫৫ ভাগ অ্যাপ ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীদের তথ্য শেয়ার করে। সম্প্রতি অ্যাপস ব্যবহারকারীদের প্রাইভেসি বিষয়ক এক আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। এই গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, এমন অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে যা খোলার সঙ্গে সঙ্গে মধ্যে ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীদের তথ্য শেয়ার করে ফেলে।
এই গবেষণায় যেসব অ্যাপ নিয়ে পরীক্ষা চালানো হয় তার মধ্যে ৬১ ভাগ অ্যাপ খোলার (ওপেন) কয়েক মূহুর্তের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে ডেটা স্থানান্তরিত করতে দেখা যায়। এক্ষেত্রে ব্যবহারকারীর কোনও ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে বা ডিভাইসটিতে ফেসবুক অ্যাকাউন্টে লগইন না হয়ে থাকলেও স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে ডেটা স্থানান্তরিত হতে থাকে।
কিছু অ্যাপ আবার এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির সঙ্গে অনেক সংবেদনশীল তথ্যও শেয়ার করে । যেমন কায়াক ব্যবহারীদের ভ্রমণ করতে যাওয়া শহর, তারিখ এবং বিমানবন্দরের নামসহ যেখানে তারা যেতে পরিকল্পনা করছে, কতদিন তারা সেখানে থাকতে চান এবং তারা কতজন ভ্রমণ করছেন-এ সংক্রান্ত যাবতীয় তথ্য ফেসবুককে পাঠায়। এমন কি একজন ব্যক্তি কি ধরনের টিকিটের জন্য অনুসন্ধান করছে সে সম্পর্কেও তথ্য ফেসুকের সঙ্গে শেয়ার করে।
গবেষণায় ফেসবুকের সঙ্গে ব্যবহারকারীদের তথ্য শেয়ার করে- এরকম আরও যেসব অ্যাপের নাম উঠে এসেছে তা হলো মাইফিটনেসপাল, ডুওলিংগো, স্কাইস্ক্যানার, ট্রিপ অ্যাডভাইজার, স্পটিফাই, ইয়েলপ, শাজাম ও ইন্ডিড।

যদিও ফেসবুক প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেটের মাধ্যমে সমস্যাটি সংশোধনের চেষ্টা করে আসছে। তবে এই অ্যাপগুলোতে এখনও সমস্যাটি রয়েই গেছে।

তবে অ্যাপগুলোর আইওএস সংস্করণে এ ধরনের কোনও ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

সূত্র: ইয়াহু এন্টারটেইনমেন্ট

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি