আসছে স্টাইলিশ ল্যাপটপ

রাসেল হাওলাদার
০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৪০আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৪০

আসছে নতুন ল্যাপটপ আসুস জেনবুক এস১৩: সবচেয়ে পাতলা বেজেল ডিসপ্লে’র ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস। এটিতে ২.৫ মিমি পাতলা বেজেল থাকবে। ল্যাপটপটির উপরের অংশে একটি নচ রয়েছে। যেখানে রয়েছে ওয়েবক্যাম ও মাইক্রোফোন। আছে অষ্টম জেনারেশন ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর। গ্রাফিকসের জন্য আছে এনভিডিয়া জিএফফোজ এমএক্স ১৫০।

এসার সুইফট ৭: এসার ব্র্যান্ডও পাতলা ল্যাপটপ বাজারে আনতে যাচ্ছে। এটিতে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস-৬। এসারের এই ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ-১০সহ অষ্টম জেনারেশনের কোর আই-সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। সুইফট ল্যাপটপটির মূল বৈশিষ্ট্য হলো ব্যাটারি। এটি একটানা ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে।

স্যামসাং নোটবুক ওডিসি: স্যামসাং তাদের নতুন গেমিং ল্যাপটপ সিরিজ নোটবুক ওডিসি বাজারে আনতে যাচ্ছে। এটিতে গ্রাফিকসের জন্য স্যামসাং এনভিডিয়া জিএফফোজ আরটিএক্স ২০৮০ এবং ইন্টেল’র কোর আই-সেভেন প্রসেসর ব্যবহার করেছে। এটিতে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ গিগাবাইট অনবোর্ড স্টোরেজ আছে। যেহেতু গেমিং সিরিজ, তাই অডিওর প্রতি বেশ নজর দেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমসহ স্টেরিও স্পিকার।

এলিয়েন ওয়্যার এম১৭: আমেরিকান ব্র্যান্ড ডেল তাদের গেমিং সিরিজের সবচেয়ে পাতলা ও হালকা নোটবুক বাজারে ছাড়তে যাচ্ছে, মডেল এলিয়েন ওয়্যার এম১৭। এটিতে ১৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। অষ্টম জেনারেশনের কোর আই ৯কে প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম