ইনস্টাগ্রামে অডিও মেসেজ পাঠাবেন যেভাবে

সাদিয়া ইসলাম
১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪২আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৪২

ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য ‘ডিরেক্ট মেসেজ’ অপশনে ভয়েস মেসেজিং সুবিধা যুক্ত করেছে।
নতুন এই অডিও সুবিধার সাহায্যে ব্যবহারকারীদের পারসোনাল চ্যাট বা গ্রুপ চ্যাটে এক মিনিট পর্যন্ত ভয়েস নোট রেকর্ড করতে এবং পাঠাতে পারবেন। অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে এই সেবা যেভাবে ব্যবহার করতে হয় এখানেও ঠিক একইভাবে ব্যবহার করতে হবে।
ভয়েস মেসেজ পাঠাতে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে:

পূর্বশর্ত: ইনস্টাগ্রামের সর্বশেষ ভার্সন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।

অ্যান্ড্রয়েডের জন্য: গুগল প্লে-স্টোর ওপেন করুন, সার্চ বার থেকে ইনস্টাগ্রাম সার্চ করুন, ইনস্টাগ্রাম আইকনে ক্লিক করুন, এবার ‘আপডেট’ ভার্সনটি ক্লিক করে আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।

আইওএসের জন্য: অ্যাপ স্টোর ওপেন করুন, ইনস্টাগ্রাম অ্যাপ খুঁজে বের করে আপডেট করুন।
ভয়েস নোট পাঠাতে হলে: স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন, ওপরের ডান দিকের কোণায় ‘ডিরেক্ট মেসেজ’ অপশন চাপুন, যার বা যাদের কাছে মেসেজটি পাঠাতে যান তাদের সিলেক্ট করুন, এবার টেক্সট বক্সের ভেতর ‘মাইক’ অপশনটি বের করুন। ওইটা চাপ দিয়ে ধরে রেকর্ডিং কাজ সম্পন্ন করতে হবে, রেকর্ডিং হয়ে গেলে বাটনটি ছেড়ে মেসেজটি পাঠিয়ে দিন। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম