শহর ও গ্রামের মধ্যে শিক্ষায় বৈষম্য দূর করবে টেন মিনিট স্কুল: পলক

টেক রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫ আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

টেন মিনিট স্কুলের অ্যাপ চালু হলো মোবাইল অ্যাপ্লিকেশন প্লাটফর্ম উদ্বোধন করলো দেশের বৃহত্তম অনলাইন স্কুল রবি-টেন মিনিট স্কুল (www.robi10minuteschool.com)। দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষামূলক কনটেন্ট পৌঁছে দিতে এ অ্যাপটি চালু করা হয়েছে।  

প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অ্যাপটি উদ্বোধন করেন। পলক বলেন, ‘শহর ও গ্রামের মধ্যে শিক্ষায় বৈষম্য দূর করতে কাজ করছে টেন মিনিট স্কুল আমার বিশ্বাস, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে রবি টেন মিনিট স্কুল সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’ এসময় মোবাইল অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ, হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর ও রবি-টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক উপস্থিত ছিলেন।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘অ্যাপটি চালু হলে দেশের বৃহত্তম এই অনলাইন স্কুলের ব্যবহার ও সহজলভ্যতা দুটোই বাড়বে।

জাতীয় শিক্ষাবোর্ড প্রণীত প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের ওপর ভিত্তি করে ১২ হাজারের বেশি ভিডিও নিয়ে সাজানো হয়েছে সমৃদ্ধ এই অ্যাপটি। এছাড়া অ্যাপ ব্যবহারকারীরা যেকোন বিষয়ের উপর নিজেদের দক্ষতা যাচাইয়ের জন্য চার হাজারের বেশি কুইজ টেস্টে অংশ নিতে পারবেন। অ্যাপটি সঙ্গে সঙ্গে ফল এবং শিক্ষার্থীর আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা সেরা শিক্ষকদের নেয়া লাইভ ক্লাসগুলিতে অংশ নিতে পারবেন। পাশাপাশি তাদের কোন প্রশ্ন থাকলে সাথে সাথে সে উত্তরও দেবেন শিক্ষকরা।

গুগল প্লেস্টোর (http://bit.ly/Robi10MSApp)) থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
হঠাৎ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
একটা স্নাইপারের অভাব ছিল মন্তব্য: সেই যুবক ও তার পরিবার সম্পর্কে যা জানা যাচ্ছে
ট্রাম্প যেখানে চুক্তি দেখছেন, পুতিন সেখানে দেখছেন রাশিয়ার বিজয়
ট্রাম্প যেখানে চুক্তি দেখছেন, পুতিন সেখানে দেখছেন রাশিয়ার বিজয়
বট ও গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম
বট ও গুপ্ত বিএনপিতেও আছে: মীর শাহে আলম
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’