বকেয়া সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনকে বিটিআরসির নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৯, ০১:৫৮আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০২:১০

বকেয়া সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধে গ্রামীণফোনকে বিটিআরসির নোটিশ ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কাছে নোটিশ পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় গ্রামীণফোনকে এই নোটিশ পাঠানো হয়। টাকা পরিশোধের জন্য গ্রামীণফোনকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে।
চিঠিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকার ‘ডিমান্ড লেটার’ পাঠনো হয়। এর মধ্যে বিটিআরসির ৮ হাজার ৪৯৪ দশমিক ১ কোটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪ হাজার ৮৫ দশমিক ৯৪ কোটি টাকা। বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রামীণফোনের সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আজকেই (মঙ্গলবার) বিটিআরসির পাঠানো চিঠি পেয়েছি। বিশাল ডকুমেন্ট, না পড়ে কোনও মন্তব্য করা যাবে না। পুরোটা পড়ে তবেই আমরা পরবর্তীতে করণীয় ঠিক করবো।’

/এইচএএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম